শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
আমতলীতে ছাত্রলীগের প্রকাশ্যে বি’ক্ষো’ভ মি’ছি’ল

আমতলীতে ছাত্রলীগের প্রকাশ্যে বি’ক্ষো’ভ মি’ছি’ল

Oplus_131072

আমতলীতে ছাত্রলীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল

আমতলী প্রতিনিধিঃ শেখ হাসিনাকে বিনা বাঁধায় স্বদেশ প্রত্যাবর্তন করতে দেয়া, আওয়ামীলীগ ও ছাত্রলীগ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবীতে আমতলী উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ মতিন খাঁনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয়েছে। শুক্রবার রাতে আমতলী-কুয়াকাটা মহাসড়কের ফায়ার সার্ভিস এলাকায় এ বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ মিছিলে শতাধিক নেতাকর্মী অংশ নেয়। শুক্রবার রাত ১০ টার দিকে ওই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন তারা। ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরার পর পুলিশ প্রশাসন নড়েচড়ে বসেছেন। রাতভর তারা ছাত্রলীগ নেতাকর্মীদের আটক করতে অভিযান চালিয়েছে বলে জানান আমতলী থানার ওসি মোঃ ইয়াকুব হোসাইন।

জানাগেছে, শেখ হাসিনার পতনের পর অন্তবর্তিকালীন সরকার ২০২৪ সালের ২৩ অক্টোবর বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষনা করা হয়। এরপর বাংলাদেশ ছাত্রলীগ প্রকাশ্যে সভা-সমাবেশ করতে পারেনি। এরপর ২০২৫ সালের ১২ মে আওয়ামীলীগ নিষিদ্ধ ঘোষনা করা হয়। ছাত্রলীগ ও আওয়ামীলীগ প্র্রশাসনিকভাবে নিষিদ্ধ হওয়ায় তাদের কার্যক্রম ভেঙ্গে পড়ে। তারা প্রকাশে সভা-সমাবেশ করছে পারছে না, নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছেন এবং অনেক নেতাকর্মী জেলা হাজতে রয়েছে। মামলার কারনে শেখ হাসিনা দেশে ফিরতে পারছেন না এমন দাবী আমতলী উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ মতিন খানের। শেখ হাসিনাকে বিনা বাধাঁয় স্বদেশ প্রত্যাবর্তন করতে দেয়া এবং আওয়ামীলীগ-ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবীতে আমতলী উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ মতিন খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয়। শুক্রবার সন্ধ্যায় আমতলী-কুয়াকাটা মহাসড়কের ফায়ার সার্ভিস এলাকার প্রকাশ্যে তারা বিক্ষোভ মিছিল করেছেন। ছাত্রলীগ নেতাকর্মীরা মাথায় হলুদ ক্যাপ ও মাস্ক পড়ে মিছিল করেছেন।

আমতলী উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ মতিন খাঁন বলেন, বিনা বাধায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে স্বদেশ প্রত্যাবর্তন করতে দিতে হবে। দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ আওয়ামীলীগ ও ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। ইউনুসের অবৈধ নিষেধাজ্ঞা আমরা মানিনা। তিনি আরো বলেন, আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করেছি। আমাদের দাবী না মানা হলে আন্দোলন পর্যায়ক্রমে বেগবান করা হবে।

আমতলী থানার ওসি মোঃ ইয়াকুব হোসাইন বলেন, ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে। ওই ভিডিও দেখে সম্ভব্য এলাকায় অভিযান চালিয়েছি। তিনি আরো বলেন, আমরা সজাগ আছি। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!