রবিবার, ১২ Jul ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
১২ দিন ধরে নি’খোঁ’জ মরিয়মের বাড়িতে অসহায়ত্বের কান্না কলাপাড়ায় বিলুপ্ত প্রায় দেশীয় মৎস্য চাষে স্বাবলম্বী গ্রামীন নারী পুরুষ কলাপাড়ায় ফেসবুকে পরিচয়, বিয়ের দুই বছর পর গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র আমতলীতে ছাত্রলীগের প্রকাশ্যে বি’ক্ষো’ভ মি’ছি’ল কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন চারদিন পর তালতলী শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ দাখিল ফলপ্রার্থীর মরদেহ উদ্ধার কলাপাড়ায় প্রয়াত সিপিপি স্বেচ্ছাসেবকদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত সেনাবাহিনীর উদ্যোগে কলাপাড়ায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত তালতলীতে ইলিশ শিকার করতে গিয়ে দুই ট্রলার ডুবি; ১৬ জেলে উদ্ধার, দুই জেলে নিখোজ তালতলী শুভ সন্ধ্যায় ঘুরতে গিয়ে পর্যটক নি’খোঁ’জ
কলাপাড়ায় ফেসবুকে পরিচয়, বিয়ের দুই বছর পর গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র

কলাপাড়ায় ফেসবুকে পরিচয়, বিয়ের দুই বছর পর গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র

কলাপাড়ায় ফেসবুকে পরিচয়, বিয়ের দুই বছর পর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মিলি আক্তার মায়া (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১২ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার লতাচাপলি ইউনিয়নের নাইওরিপাড়া গ্রামে তার শ্বশুরবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে মহিপুর থানা পুলিশ। নিহত মিলি আক্তার মায়া চাঁদপুর জেলার খোরশেদ আলমের মেয়ে। তিনি নাইওরিপাড়া গ্রামের ট্রাকশ্রমিক মো. নাঈমের (২৫) স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে প্রায় দুই বছর আগে পরিবারের অমতে বিয়ে করেন মিলি ও নাঈম। শনিবার রাতে স্বামী-স্ত্রী একসঙ্গে রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান। রোববার সকালে ঘুম থেকে উঠে নাঈম ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!