বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

কলাপাড়ায় বিএনপি নেতার বাসায় চুরি
বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী, দি সাপ্লাই এন্ড সেল সোসাইটির চেয়ারম্যান, উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ন সাধার সম্পাদক, সাবেক জনপ্রিয় জনপ্রতিনিধি বিশ্বাস শফিকুর রহমান টুলু’র বাসভবনে দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে এ চুরি সংঘটিত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন uttam.kalapara@gmail.com এবং ঘটনার তদন্ত শুরু করেছে। শহরের প্রান কেন্দ্রে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, বিশ্বাস শফিকুর রহমান টুলু চিকিৎসার জন্য সপরিবারে ঢাকায় অবস্থান করছিলেন। এ
সুযোগে বৈরী আবহাওয়ায় দুর্বৃত্তরা চুরির ঘটনা সংঘটিত করেছে বলে ধারণা করা হচ্ছে। চোরেরা
বাসায় প্রবেশ করে একটি এল ইডি ৫২ইন্চির রঙিন টেলিভিশন ও আইপিএস, ব্যাটারী সহ বিভিন্ন মূল্যবান বৈদ্যুতিক সামগ্রী চুরি
করে নিয়ে যায়। এঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply