শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ৪ বছরের শি’শু’কে ধ’র্ষ’ণ চেষ্টার অভিযোগ; আ’ট’ক-১ কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি নাসির উদ্দিন,সম্পাদক আবুল হোসেন কলাপাড়ায় বহু-অংশীজনীয় মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত দি-খেপুপাড়া আরবান কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সভা ও কমিটি গঠন বাঁশখালীতে বন্যার্তদের পাশে বাংলাদেশ আমজনগণ পার্টি কলাপাড়ায় পৃথক অভিযানে ৫০ পিস ই’য়া’বাসহ দুই মা’দ’ক কারবারি গ্রে’প্তা’র কলাপাড়ায় “প্রান সংহতি” সম্মাননা পেলেন এসিল্যান্ড মা’ম’লায় জা’মি’নে মুক্ত হয়ে এলাকায় ফিরলেন নীলগঞ্জ যুবদলের সাধারণ সম্পাদক জহির কলাপাড়ায় ইসলামী ব্যাংকের উদ্যোগে ইমাম-খতিব ও আলেমদের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত কলাপাড়ায় বিএনপি নেতার বাসায় চু/রি
কলাপাড়ায় ইসলামী ব্যাংকের উদ্যোগে ইমাম-খতিব ও আলেমদের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

কলাপাড়ায় ইসলামী ব্যাংকের উদ্যোগে ইমাম-খতিব ও আলেমদের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

কলাপাড়ায় ইসলামী ব্যাংকের উদ্যোগে ইমাম-খতিব ও আলেমদের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র উদ্যোগে ইমাম, খতিব ও আলেমগণের অংশগ্রহণে এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, কলাপাড়া শাখায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শাখার এফএভিপি ও শাখা প্রধান মোঃ মেজবাউল আমীনের সভাপতিত্বে এবং এসপিও ও ম্যানেজার অপারেশন্স মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন খেপুপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল খালেক ফারুকী।

এছাড়াও বক্তব্য দেন মাওলানা মোঃ মাসুম বিল্লাহ, আসাদুজ্জামান ইউসুফ এবং কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ-এর সভাপতি মোঃ নাজমুল ইসলাম।

সমাবেশে ইসলামী ব্যাংকের শরিয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রম, গ্রাহকসেবা, আমানত ও বিনিয়োগ সুবিধাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ইমাম, খতিব ও আলেমগণ ব্যাংকের বিভিন্ন সেবা সম্পর্কে মতামত প্রদান করেন এবং শরিয়াহসম্মত ব্যাংকিং কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্থানীয় ইমাম, খতিব, আলেম-ওলামা, গ্রাহক এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!