বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বাঁশখালীতে বন্যার্তদের পাশে বাংলাদেশ আমজনগণ পার্টি কলাপাড়ায় পৃথক অভিযানে ৫০ পিস ই’য়া’বাসহ দুই মা’দ’ক কারবারি গ্রে’প্তা’র কলাপাড়ায় “প্রান সংহতি” সম্মাননা পেলেন এসিল্যান্ড মা’ম’লায় জা’মি’নে মুক্ত হয়ে এলাকায় ফিরলেন নীলগঞ্জ যুবদলের সাধারণ সম্পাদক জহির কলাপাড়ায় ইসলামী ব্যাংকের উদ্যোগে ইমাম-খতিব ও আলেমদের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত কলাপাড়ায় বিএনপি নেতার বাসায় চু/রি আমতলীতে হামের প্রার্দুভাব; হাসপাতালে এন্টিবায়েটিক ও ডিএনএস স্যালাইন সঙ্কট আমতলীতে অধ্যক্ষের স্বাক্ষর জাল করে দুই শিক্ষকের স্কেল আবেদনের অভিযোগ আমতলীতে চাওড়া ও বাসুগী খালে সহস্রাধীক অ’বৈ’ধ স্থাপনা; কালভার্টের মুখে বালুর বস্তার বাঁধ ১২ দিন ধরে নি’খোঁ’জ মরিয়মের বাড়িতে অসহায়ত্বের কান্না
কলাপাড়ায় পৃথক অভিযানে ৫০ পিস ই’য়া’বাসহ দুই মা’দ’ক কারবারি গ্রে’প্তা’র

কলাপাড়ায় পৃথক অভিযানে ৫০ পিস ই’য়া’বাসহ দুই মা’দ’ক কারবারি গ্রে’প্তা’র

কলাপাড়ায় পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় পৃথক অভিযানে মোট ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে কলাপাড়া বাসস্ট্যান্ডের উত্তর পাশে বাথরুমের পেছনের গলিতে একটি পরিত্যক্ত টিনশেড কাঠের ঘরে অভিযান চালায় পুলিশ। এ সময় মোঃ কাইয়ুম হাওলাদার (৩০)-কে তার দখলে থাকা ৪০ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। তিনি টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এসআই মোঃ শহিদুল ইসলাম খান সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

এর আগে, সোমবার (১৩ জুলাই) রাত ১১টায় উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া ৭ নম্বর ওয়ার্ডে চাকামইয়া ব্রিজ সংলগ্ন স-মিলের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে মোঃ আল আমিন (২৫)-কে ১০ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। তিনি টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এ অভিযান পরিচালনা করেন এসআই মোঃ হামিদুল হক খান।

কলাপাড়া থানা ওসি মোঃ নজরুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত দুই আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কলাপাড়া থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!