বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
তালতলীতে পিস্তল ও গুলিসহ পাঁচ আ’ট’ক কলাপাড়ায় নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি নৌবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া অনুষ্ঠিত কলাপাড়ায় অ’বৈধ ভুসনা জাল বিক্রেতাকে অ’র্থ’দণ্ড, জাল পু’ড়ি’য়ে বিনষ্ট কলাপাড়ায় মা’রধ’র গর্ভপাতের অভিযোগে ভাসুর গ্রে’প্তা’র কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা ব্যাংকের মতবিনিময় কলাপাড়ায় বটতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সড়ক সংস্কার আমতলীতে স্কুল ছাত্র ইমন হ-ত্যার সঙ্গে জড়িতদের গ্রে’প্তা’র দাবীতে সড়ক অবরোধ কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত গলাচিপায় অস্তিত্ব হারানো খাল উদ্ধারের উদ্যোগ
কলাপাড়ায় ৪ বছরের শি’শু’কে ধ’র্ষ’ণ চেষ্টার অভিযোগ; আ’ট’ক-১

কলাপাড়ায় ৪ বছরের শি’শু’কে ধ’র্ষ’ণ চেষ্টার অভিযোগ; আ’ট’ক-১

কলাপাড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ; আটক-১

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়ায় ৪ বছরের শিশু কে ধর্ষন চেষ্টার অভিযোগ পাওয়া গেছে ৫০ বছর বয়সী শহিদুল মুন্সির বিরুদ্ধে। ১৫ জুলাই বুধবার বিকেলে উপজেলার লালুয়া ইউনিয়নের ছোনখোলা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে, বিষয়টি অর্থ সখ্যতায় ধামাচাপার চেষ্টা এবং অভিযুক্ত ব্যক্তিকে পালিয়ে যেতে সহযোগিতা করায় আলা মৃধা নামের একজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন শিশুটির নানি ফুলবানু বেগম।

ফুলবানু বেগম বলেন, তার নাতনি (!!) বাহিরে খেলতে গেলে প্রতিবেশি শহিদুল তাকে ডেকে ঘরে নিয়ে ধর্ষনের চেষ্টা করে। শিশুটি বাসায় এসে ঘটনাটি জানালে দিশেহারা হয়ে পড়েন তিনি। ন্যাক্কারজনক এ ঘটনার সুষ্ঠ তদন্তসহ বিচারের দাবি জানান ফুলবানু বেগম।

শিশুটির মা জানান, তিনি চাকরির সুবাদে ঢাকায় থাকেন। তার চার বছরের সন্তান (!) নানির কাছে থাকে। তার মেয়ের সাথে এমন ঘটনার সর্বোচ্চ বিচারের দাবি

জানিয়েছেন তিনি। তবে, স্থানীয়রা বিষয়টির সুষ্ঠ বিচার না করে টাকা দিয়ে ধামাচাপা দেয়ার চেষ্টা করেন বলে তিনি অভিযোগ করেন।

কলাপাড়া থানার উপ-পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রধান আসামীকে পালিয়ে যেতে সাহায্য করায় একজনকে আটক করা হয়েছে। এছাড়া, মূল আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!