শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
পাখিমারা বাজারে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন

পাখিমারা বাজারে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন

Oplus_131072

পাখিমারা বাজারে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন

স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং-এর নতুন এজেন্ট আউটলেটের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বেলা ১১টায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ আউটলেটটির উদ্বোধন করা হয়। এর মাধ্যমে এলাকার সাধারণ মানুষ সহজে ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পাবেন বলে আয়োজকরা জানান।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার জেলা ম্যানেজার দেবব্রত কুমার ঘোষ, উপজেলা অফিসার মোঃ জিল্লুর রহমান, মোঃ আফজাল হোসাইন, দেবাশীষ কুমার, মিনহাজুল আবিদ্দিন, মোঃ রুবেল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, নীলগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আনোয়ার হোসেন, পাখিমারা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ নেছার উদ্দিন এবং ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং-এর পাখিমারা বাজার এজেন্ট আউটলেটের পরিচালক আবুল কালাম আজাদ।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গ্রাহক ও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট চালুর ফলে পাখিমারা ও আশপাশের এলাকার মানুষ ঘরের কাছেই নিরাপদ ও দ্রুত ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!