শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ১১ বছরের শিশুকে ধ’র্ষ’ণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রে’ফ’তা’র কলাপাড়ায় অনিয়মের তদন্তে সরকারি কর্মকর্তাকে বাঁধা বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতার স্বীকৃতি: কলাপাড়ায় ৪ পরিবারকে সম্মাননা আমতলীতে মহাসড়কের পাশে হাট; তীব্র যানজট; দু’র্ঘ’ট’নার আশঙ্কা আবার ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেয়াল পাখিমারা বাজারে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন আমতলীতে প্রকাশ্যে নি’ষি’দ্ধ ছাত্রলীগের বি’ক্ষো’ভ মি’ছি’ল কন্টেন্ট ক্রিয়েটর কাফি, তার পিতা ও বড় ভাইয়ের নামে জমি দ-খ’ল ও চাঁ’দা’বা’জি’র মা’ম’লা রাঙ্গাবালীতে বহু-অংশীজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় উপকারভোগীদের মাঝে মাছ চাষের উপকরণ বিতরণ
বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতার স্বীকৃতি: কলাপাড়ায় ৪ পরিবারকে সম্মাননা

বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতার স্বীকৃতি: কলাপাড়ায় ৪ পরিবারকে সম্মাননা

বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতার স্বীকৃতি: কলাপাড়ায় ৪ পরিবারকে সম্মাননা

কলাপাড়া প্রতিনিধিঃ পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং নিয়মিত বাড়ির বর্জ্য নির্ধারিত স্থানে প্রদান করে পরিচ্ছন্নতা কার্যক্রমে ভূমিকা রাখায় কলাপাড়া পৌর শহরের রহমতপুর এলাকার চারটি পরিবারকে সম্মাননা পুরস্কার প্রদান করেছে সামাজিক উদ্যোগ “ক্লিন কলাপাড়া, গ্রিন কলাপাড়া”।

বৃহস্পতিবার বিকেলে সংগঠনটির উদ্যোক্তা মুসফিকুর রহমান লিটু বিশ্বাস-এর নেতৃত্বে আয়োজিত এক অনুষ্ঠানে পরিবারগুলোর হাতে সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, পরিচ্ছন্ন ও বাসযোগ্য কলাপাড়া গড়ে তোলার লক্ষ্যে দীর্ঘদিন ধরে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যারা নিয়মিতভাবে বাড়ির বর্জ্য নির্ধারিত নিয়মে অপসারণ করছেন এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ভূমিকা রাখছেন, তাদের উৎসাহিত করতেই এই সম্মাননা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।

এ সময় উপস্থিত ছিলেন প্রভাষক নাজমুল আলম বাদল মাতুব্বর, ছাত্রনেতা আতিকুর রহমান দিপু, ফেরদৌস রহমান,”ক্লিন কলাপাড়া, গ্রিন কলাপাড়া”র পরিদর্শক মো. নাসির উদ্দিন দুলাল, হিসাবরক্ষক মো. নিজাম উদ্দিন, উপ-পরিদর্শক রাজু ইসলাম রুবেল, তথ্যপ্রযুক্তি বিভাগের ফরিদ উদ্দিন এবং মো. খোকন মোল্লা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!