শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
পায়রার ৩য় কার্যনির্বাহী কমিটি গঠনঃ সভাপতি মোঃ রফিকুল, সাধারণ সম্পাদক দ্বীপ ঢালী

পায়রার ৩য় কার্যনির্বাহী কমিটি গঠনঃ সভাপতি মোঃ রফিকুল, সাধারণ সম্পাদক দ্বীপ ঢালী

পায়রার ৩য় কার্যনির্বাহী কমিটি গঠনঃ সভাপতি মোঃ রফিকুল, সাধারণ সম্পাদক দ্বীপ ঢালী

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলা শিক্ষার্থীদের সহযোগিতামূলক অরাজনৈতিক সংগঠন ‘পায়রা’র তৃতীয় কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। গত শুক্রবার দেশ ও দেশের বাইরের ৫০এর অধিক শিক্ষা প্রতিষ্ঠানে উপজেলার অধ্যয়নরত দেড়শোর বেশি শিক্ষার্থী নিয়ে এ কমিটি ঘোষণা করা হয়েছে।

‘পায়রা’ ২০২৩ সাল থেকে কলাপড়া উপজেলার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছে। একাডেমিক, এডমিশন, চাকরির সংক্রান্ত বিভিন্ন তথ্য সরবরাহ, ভর্তি পরীক্ষার সময় হেল্প ডেস্ক বসানো, উচ্চশিক্ষা সেমিনার, বিভিন্ন গাইডলাইন সেশন, শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতাসহ ফ্রি মেডিকেল ক্যাম্প, ইফতার প্রোগ্রাম ও পুনর্মিলনীর মত জনকল্যাণমূলক ও বিনোদনমূলক আয়োজন করে থাকে। উপজেলার সকল শিক্ষার্থী এবং সফল ব্যক্তিবর্গকে একটি নিরপেক্ষ প্লাটফর্মে নিয়ে এসে ছাত্র-ছাত্রীদের অনুপ্রাণিত করতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

৩য় কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোঃ রফিকুল ইসলাম। তিনি বর্তমানে মাস্টারদা সূর্যসেন হল সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কুয়াকাটা পৌরসভার বাসিন্দা।

সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর ইংরেজি বিভাগের শিক্ষার্থী দিবারুল ইসলাম দ্বীপ ঢালী। তিনি বর্তমানে বাংলাদেশ যুব ছায়া সংসদের পটুয়াখালী-০৪ আসনের যুব সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কলাপাড়া পৌরসভার বাসিন্দা এবং কলাপাড়া উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ঢালী নজরুল ইসলামের কনিষ্ঠ সন্তান।

এছাড়াও সিনিয়র সহ-সভাপতি পদে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির রায়হান রনি, সহ-সভাপতি পদে শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সেলের দায়িত্বে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মোঃ রুবেল মাতুব্বর, কর্মসূচি প্রণয়ন ও পরিকল্পনা বিষয়ক সেলের দায়িত্বে সরকারি ব্রজমোহন কলেজের আলী হোসেন,স্বাস্থ্য ও সমাজকল্যাণ বিষয়ক সেলের দায়িত্বে ঢাকা মেডিকেল কলেজের তাবাসসুম তুবা এবং জলবায়ু, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সেলের দায়িত্বে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মহিবুল্লাহ সুজন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রাইম ইউনিভার্সিটির ফারদিল আহমেদ, ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাহিদ সিফাত, ১ নং সাংগঠনিক সম্পাদক পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কামরুজ্জামান কোয়েল,দপ্তর সম্পাদক পদে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর আশিকুর নবীন শাওন, প্রচার সম্পাদক পদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মোঃ ইলিয়াস, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক পদে লিথুনিয়ার ভিলনিয়াস ইউনিভার্সিটির মেহেরুল ইসলাম রিসান, ১নং কার্যকরী সদস্য পদে সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থী মোঃ ইউনুস মনোনীত হয়েছেন।

এলাকা ও এলাকার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন নবগঠিত কমিটির সদস্যরা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!