রবিবার, ২৬ Jul ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ভূমি নিয়ে দীর্ঘ বিরোধ: আদালতের রায় গোপনের অভিযোগে সংবাদ সম্মেলন আমতলীতে জমি লিখে দিতে রাজি না হওয়ায় মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ পায়রার ৩য় কার্যনির্বাহী কমিটি গঠনঃ সভাপতি মোঃ রফিকুল, সাধারণ সম্পাদক দ্বীপ ঢালী কলাপাড়ায় চেতনানাশক স্প্রে করে ব্যবসায়ীর বাড়িতে চু-রি, নগদ টাকা ও স্বর্ণালংকার লু-ট কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় চু’রি’র অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চু-রি কলাপাড়ার ৫ শ্রমিককে ঢাকায় তিন দিন আ’ট’কে নি’র্যা’ত’নে’র অভিযোগ, আ’ট’ক-৩ আমতলীতে স্বামীর পরকিয়ার বলি স্ত্রী; হাসপাতালে মরদেহ রেখে পালালো স্বামী ও তার স্বজনরা কলাপাড়ায় ১১ বছরের শিশুকে ধ’র্ষ’ণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রে’ফ’তা’র কলাপাড়ায় অনিয়মের তদন্তে সরকারি কর্মকর্তাকে বাঁধা বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতার স্বীকৃতি: কলাপাড়ায় ৪ পরিবারকে সম্মাননা
আমতলীতে জমি লিখে দিতে রাজি না হওয়ায় মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ

আমতলীতে জমি লিখে দিতে রাজি না হওয়ায় মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ

আমতলীতে জমি লিখে দিতে রাজি না হওয়ায় মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ

আমতলী প্রতিনিধিঃ জমি লিখে দিতে রাজি না হওয়ায় ৮০ বছরের বৃদ্ধা শ্রবণ প্রতিবন্ধি মা আনোয়ারা বেগমকে ছেলে হেলাল হাওলাদার ও তার স্ত্রী ফাতেমা বেগম ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে তাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘরের সামনে প্রায় ঘন্টাব্যাপী মা বৃষ্টিতে ভিজে কুকতি-মিনতি করলে ছেলে-বউর মন গলাতে পারেনি বলে মা আনোয়ারা বেগম অভিযোগ করেছেন। ঘটনা ঘটেছে আমতলী পৌর শহরের লোচা গ্রামে শনিবার দুপুরে। হেলাল হাওলাদার ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী পৌরসভার ৯ নং ওয়ার্ড সভাপতি।

জানাগেছে, আমতলী পৌর শহরের লোচা গ্রামের আবুল হাসেম হাওলাদার ২০০৫ সালে মারা যান। তার মৃত্যুর পরে স্ত্রী আনোয়ারা বেগম পাঁচ ছেলেকে খেয়ে না খেয়ে বড় করে তোলেন। তিন বছর আগে বৃদ্ধা মা তার পাঁচ ছেলের নামে লিখে দেয়। এতে ছেলেরা পর্যায়ক্রমে মায়ের ভরণ-পোষণ দেন। কিন্তু চতুর্ত ছেলের বাসার সামনে কিছু জমি আছে, ওই জমি মাকে তার নামে লিখে দিতে বলেন। কিন্তু মা এতে রাজি হয়নি। শনিবার সকালে দুপুরে ছেলে হেলাল হাওলাদারের বাসায় যান মা আনোয়ারা। এতে ক্ষিপ্ত হয়ে হেলাল মাকে ঘাঁড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেন। প্রায় ঘন্টাখানেক মা বৃষ্টিতে ভিজে তাকে ঘরে তুলতে অনুনয়-বিনয় করেন। কিন্তু বৃদ্ধা মায়ের ভাঙ্গা গলার কান্না তার মন গলাতে পারেনি এমন অভিযোগ বৃদ্ধা মায়ের। খবর পেয়ে তার ভাইয়ের ছেলে আবু সালেহ মুছা তাকে উদ্ধার করে তার বাড়ীতে নিয়ে যায়।

আবু ছালেহ মুছা বলেন, আমার ফুফু তার পাঁচ ছেলেকে জমি লিখে দিয়েছেন। কিছু জমি আছে, ওই জমি তার চতুর্থ ছেলে হেলাল তাকে লিখে দিতে বলেন। কিন্তু ফুফু জমি লিখে দিতে রাজি হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে তার ছেলে হেলাল তাকে ঘাঁড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছেন।

বৃদ্ধা মা আনোয়ারা বেগম ভাঙ্গা গলায় কান্নাজনিত কন্ঠে বলেন, পোলায় আর বৌ মোরে ধাক্কা দিয়া ঘরে গোনে নামাইয়া দেছে। মুই দেওউতে ভিইজ্যা কান্না-কাটি হরছি। হ্যারপরও মোরে পোলায় ঘরে উডায় নাই। মুই এইয়্যার বিচার চাই।

এ বিষয় ছেলে হেলাল হাওলাদার মাকে ঘর থেকে বের করে দেয়ার কথা অস্বীকার করে বলেন, পথের জমি নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা রয়েছে। তাই আমার বিরুদ্ধে অন্য চার ভাই ও মামারা মিলে মিথ্যা অভিযোগ এনেছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক গাজী মোঃ বায়েজিদ বলেন, মায়ের সাথে অসৌজন্যমুলক আচরণের সত্যতা পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

আমতলী থানার ওসি মোঃ ইয়াকুব হোসাইন বলেন, অভিযোগ পেলে আইনগত কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!