শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
ভূমি নিয়ে দীর্ঘ বিরোধ: আদালতের রায় গোপনের অভিযোগে সংবাদ সম্মেলন

ভূমি নিয়ে দীর্ঘ বিরোধ: আদালতের রায় গোপনের অভিযোগে সংবাদ সম্মেলন

ভূমি নিয়ে দীর্ঘ বিরোধ: আদালতের রায় গোপনের অভিযোগে সংবাদ সম্মেলন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়ায় খেপুপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও টিয়াখালী ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান মরহুম মোবারক আলী হাওলাদারের ওয়ারিশদের মধ্যে দীর্ঘদিনের ভূমি-সংক্রান্ত বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন ওয়ারিশরা।

শনিবার সকালে কলাপাড়া প্রেসক্লাবের ইন্জি : তৌহীদুর রহমান মিলনায়তনে নেছারউদ্দিন টিপু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাওভাঙ্গা সালেহিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মো. আবু তালেব ইভান মাতুব্বর।

লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, রজপাড়া মৌজার ৩৪ দশমিক ৭৬ একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলার পর নিম্ন আদালত, হাইকোর্ট এবং সর্বশেষ আপিল বিভাগে তাদের পক্ষে রায় বহাল রয়েছে। তাদের দাবি, আদালতের রায়ের ভিত্তিতে ১৮ দশমিক ৯১ একর জমির মালিকানা ও দখল তাদের অনুকূলে নিশ্চিত হয়েছে এবং তারা বর্তমানে ওই জমি ভোগদখল করছেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সব আদালতে পরাজিত হওয়ার পরও খেপুপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ আদালতের রায় গোপন করে ফৌজদারি কার্যবিধির ১৪৪/১৪৫ ধারায় একটি মামলা দায়ের করেছে। এ বিষয়ে হাইকোর্ট থেকে স্থিতাবস্থা (স্টে) আদেশ ও রুল জারি হয়েছে বলেও দাবি করা হয়।

এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের বিরুদ্ধে আদালতের রায় গোপন, বিভ্রান্তিকর তথ্য প্রচার, হয়রানির চেষ্টা এবং অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের প্রায় ৬৫ লাখ টাকা প্রতারণার মাধ্যমে উত্তোলনের অভিযোগও তোলা হয়।

সংবাদ সম্মেলনে ওয়ারিশরা দাবি করেন, আদালতের রায় অনুযায়ী তাদের ভূমির অধিকার নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে তারা গণমাধ্যমের প্রতি প্রকৃত তথ্য তুলে ধরার আহ্বান জানান।

তবে এ বিষয়ে খেপুপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা বিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!