রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় সাংবাদিক ফোরামের সম্মাননা পেলেন এস এম আলমগীর হোসেন কলাপাড়ায় জমি বিরোধ নিয়ে অপপ্রচারের অভিযোগ, চার হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন কলাপাড়ায় জামায়াতে ইসলামীর গণমি’ছি’ল ও পথসভা অনুষ্ঠিত আমতলীতে যৌ’তু’ক দিতে অস্বীকার করায় স্ত্রীকে শ্বাসরোধে হ’ত্যা’র অভযোগ কলাপাড়ায় বিএনপি সভাপতির বিরুদ্ধে সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিএনপি কলাপাড়ায় শতভাগ রুফটপ সোলারের দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও স্মারকলিপি কলাপাড়ায় মোটরসাইকেলের ধা’ক্কায় স্কুলছাত্র আ’হ’ত কুয়াকাটায় সাংবাদিক কে এম বাচ্চুর ওপর হা’ম’লা: মা’ম’লা’য় দুই আসামি গ্রে’প্তা’র ৭২ একর খাস জমি বন্দোবস্ত কান্ডে অবশেষে কলাপাড়ার সেই ইউএনও আবু হাসনাতকে লঘুদন্ড ভূমি নিয়ে দীর্ঘ বিরোধ: আদালতের রায় গোপনের অভিযোগে সংবাদ সম্মেলন
কলাপাড়ায় জামায়াতে ইসলামীর গণমি’ছি’ল ও পথসভা অনুষ্ঠিত

কলাপাড়ায় জামায়াতে ইসলামীর গণমি’ছি’ল ও পথসভা অনুষ্ঠিত

কলাপাড়ায় জামায়াতে ইসলামীর গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত

কলাপাড়া প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কলাপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকালে উপজেলা সদরে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা-কর্মী ও সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

গণমিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। তবে এসএসসি ও সমমানের পরীক্ষা চলমান থাকায় পরীক্ষাকেন্দ্র সংলগ্ন সড়ক এড়িয়ে মিছিলের রুট নির্ধারণ করা হয়।

মিছিলের ব্যানার ও ফেস্টুনে দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠন, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা এবং ‘২৪-এর খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির’ দাবিসহ বিভিন্ন স্লোগান তুলে ধরা হয়।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় উপজেলা জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ স্বৈরাচার ও বৈষম্যের বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। এখন সময় এসেছে ন্যায়ভিত্তিক, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার। কলাপাড়া উপজেলার প্রতিটি ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনশক্তি সাধারণ মানুষের পাশে থেকে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাবে।”

পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!