বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
কলাপাড়ায় সাংবাদিক ফোরামের সম্মাননা পেলেন এস এম আলমগীর হোসেন

কলাপাড়ায় সাংবাদিক ফোরামের সম্মাননা পেলেন এস এম আলমগীর হোসেন

Oplus_131072

কলাপাড়ায় সাংবাদিক ফোরামের সম্মাননা পেলেন এস এম আলমগীর হোসেন

কলাপাড়া প্রতিনিধি: কলাপাড়া সাংবাদিক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেন কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় তাকে সম্মাননা স্মারক প্রদান করেছে কলাপাড়া সাংবাদিক ফোরাম।

শনিবার (১ আগস্ট) রাত ৯ টায় কলাপাড়া সাংবাদিক ফোরামের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ফোরামের পক্ষ থেকে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা এস এম আলমগীর হোসেনের সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ব্যবসায়ী সমবায় সমিতির কার্যনির্বাহী সদস্য হিসেবে তার সফল দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি আসাদুজ্জামান ইউসুফ, সাবেক সভাপতি অ্যাডভোকেট জেড এম কাওছার, সাবেক সভাপতি মো. নুরুল আমিন, সাধারণ সম্পাদক এস এম ইলিয়াস জাবেদ, প্রচার সম্পাদক রাশেদ আরাফাত এবং সদস্য মো. মাহতাব হোসেন হাওলাদার।

অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই এস এম আলমগীর হোসেনকে শুভেচ্ছা জানান এবং মিষ্টিমুখের মাধ্যমে আনন্দ উদযাপন করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!