সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে কাজ শেষ না হতেই সড়ক দেবে গেছে; কাজের অনিয়মের অভিযোগ স্থানীয়দের কলাপাড়ায় মা’রধ:র, হ-ত্যাচেষ্টার অভিযোগে শ্বশুরবাড়ির ৮ জনের বি’রু’দ্ধে মা’ম’লা কলাপাড়ায় সাংবাদিক ফোরামের সম্মাননা পেলেন এস এম আলমগীর হোসেন কলাপাড়ায় জমি বিরোধ নিয়ে অপপ্রচারের অভিযোগ, চার হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন কলাপাড়ায় জামায়াতে ইসলামীর গণমি’ছি’ল ও পথসভা অনুষ্ঠিত আমতলীতে যৌ’তু’ক দিতে অস্বীকার করায় স্ত্রীকে শ্বাসরোধে হ’ত্যা’র অভযোগ কলাপাড়ায় বিএনপি সভাপতির বিরুদ্ধে সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিএনপি কলাপাড়ায় শতভাগ রুফটপ সোলারের দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও স্মারকলিপি কলাপাড়ায় মোটরসাইকেলের ধা’ক্কায় স্কুলছাত্র আ’হ’ত কুয়াকাটায় সাংবাদিক কে এম বাচ্চুর ওপর হা’ম’লা: মা’ম’লা’য় দুই আসামি গ্রে’প্তা’র
কলাপাড়ায় মা’রধ:র, হ-ত্যাচেষ্টার অভিযোগে শ্বশুরবাড়ির ৮ জনের বি’রু’দ্ধে মা’ম’লা

কলাপাড়ায় মা’রধ:র, হ-ত্যাচেষ্টার অভিযোগে শ্বশুরবাড়ির ৮ জনের বি’রু’দ্ধে মা’ম’লা

কলাপাড়ায় মারধর, হত্যাচেষ্টার অভিযোগে শ্বশুরবাড়ির ৮ জনের বিরুদ্ধে মামলা

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ব্ল্যাংক নন-জুডিসিয়াল স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া, মারধর, হত্যাচেষ্টা, মোবাইল ফোন ও ব্যাংকের চেকবই ছিনিয়ে নেওয়ার অভিযোগে শ্বশুর-শাশুড়ি, স্ত্রীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মামলাটি করেছেন উপজেলার লালুয়া ইউনিয়নের ১১ নম্বর হাওলা, বানাতীবাজার এলাকার বাসিন্দা মো. নূর সায়েত হাওলাদার (৪১)। মামলাটি কলাপাড়া উপজেলার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা হয়েছে।

মামলার আসামিরা হলেন-মো. রাহান (২০), মো. জাফর রাজা (৫০), মো. ইউসুফ প্যাদা (৫৬), মো. রাকিব (২২), মো. মিন্টু প্যাদা (৪০), মো. মিন্টু রাঢ়ী (৪৪), শিরিনা বেগম (৪২) ও জুলিয়া বেগম (২৩)। তাদের সবার বাড়ি কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের হাচনাপাড়া ১৩ নম্বর আবাসনে।

মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, গত ২০২৩ সালের ২০ জানুয়ারি পারিবারিকভাবে জুলিয়া বেগমের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের আগে থেকেই শ্বশুর জাফর রাজার সঙ্গে অর্থ লেনদেন নিয়ে বিরোধের সৃষ্টি হয়। পরে এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে একাধিক মামলা-মোকদ্দমা চলতে থাকে।

অভিযোগে আরও বলা হয়, ২০২৪ সালের ২৪ মে রাতে আপস-মীমাংসার কথা বলে তাঁকে আসামিদের বাড়িতে ডেকে নেওয়া হয়। সেখানে পূর্বপরিকল্পিতভাবে তাঁকে একটি কক্ষে আটকে রেখে মারধর করা হয়। এ সময় তাঁর বিরুদ্ধে দায়ের করা আগের মামলা প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হয়। তিনি রাজি না হওয়ায় জোরপূর্বক দুটি ১০০ টাকার ব্ল্যাংক নন-জুডিসিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

এছাড়া তাঁর ব্যবহৃত একটি মোবাইল ফোন, ব্যাংকের চেকবইসহ ব্যাগে থাকা প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেওয়া হয় এবং গলা চেপে ধরে হত্যার চেষ্টা চালানো হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। তাঁর ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।

মামলার বাদী মো. নূর সায়েত হাওলাদার বলেন, “আসামিরা বর্তমানে ঢাকায় পলাতক রয়েছে। পুলিশ এখনো তাদের গ্রেপ্তার করেনি। আমি আসামিদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. হামিদুল হক খান বলেন, “মামলাটি তদন্ত শেষে চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে।”

উল্লেখ্য, মামলার অভিযোগগুলো বাদীর বক্তব্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!