বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
তালতলীতে পিস্তল ও গুলিসহ পাঁচ আ’ট’ক কলাপাড়ায় নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি নৌবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া অনুষ্ঠিত কলাপাড়ায় অ’বৈধ ভুসনা জাল বিক্রেতাকে অ’র্থ’দণ্ড, জাল পু’ড়ি’য়ে বিনষ্ট কলাপাড়ায় মা’রধ’র গর্ভপাতের অভিযোগে ভাসুর গ্রে’প্তা’র কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা ব্যাংকের মতবিনিময় কলাপাড়ায় বটতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সড়ক সংস্কার আমতলীতে স্কুল ছাত্র ইমন হ-ত্যার সঙ্গে জড়িতদের গ্রে’প্তা’র দাবীতে সড়ক অবরোধ কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত গলাচিপায় অস্তিত্ব হারানো খাল উদ্ধারের উদ্যোগ
পটুয়াখালী বন্দর নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন অন্তর

পটুয়াখালী বন্দর নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন অন্তর

পটুয়াখালী বন্দর নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন অন্তর

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালী বন্দর (মালামাল বোঝাই ও খালাস) নৌযান শ্রমিক ইউনিয়নের (রেজি নং- খুলনা-২৩০০) নতুন কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. রবিউল অন্তর।

জানা গেছে, গত ১৪ জুলাই ২০২৬ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে প্রতিটি পদে একাধিক প্রার্থী না থাকায় নির্বাচন পরিচালনা কমিটি তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে। পরে ২০ জুলাই ২০২৬ শ্রম অধিদপ্তরের আঞ্চলিক শ্রম দপ্তর (বরিশাল) নবগঠিত কার্যনির্বাহী কমিটিকে অনুমোদন ও প্রত্যয়ন দেয়। এ কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে আগামী তিন বছর।

মো. রবিউল অন্তর উপজেলার ধানখালী ইউনিয়নের বাসিন্দা। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্ত ও বঞ্চিত পরিবারের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে আন্দোলন এবং এলাকার নানা জনস্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে সোচ্চার ভূমিকার কারণে তিনি স্থানীয়ভাবে পরিচিতি লাভ করেন।

নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক রবিউল অন্তর দায়িত্ব গ্রহণের পর বলেন, “লাইসেন্সধারী প্রকৃত শ্রমিকদের পরিবর্তে দীর্ঘদিন ধরে একটি অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে বন্দর এলাকায় কাজ পরিচালিত হয়েছে। খুব দ্রুত এই অনিয়ম দূর করে প্রকৃত শ্রমিকদের ন্যায্য কাজ ও অধিকার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।”

তিনি আরও বলেন, নৌযান শ্রমিকদের অধিকার রক্ষা, সংগঠনের কার্যক্রমকে আরও স্বচ্ছ ও গতিশীল করা এবং শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে তিনি আন্তরিকভাবে দায়িত্ব পালন করবেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!