বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
তালতলীতে পিস্তল ও গুলিসহ পাঁচ আ’ট’ক কলাপাড়ায় নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি নৌবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া অনুষ্ঠিত কলাপাড়ায় অ’বৈধ ভুসনা জাল বিক্রেতাকে অ’র্থ’দণ্ড, জাল পু’ড়ি’য়ে বিনষ্ট কলাপাড়ায় মা’রধ’র গর্ভপাতের অভিযোগে ভাসুর গ্রে’প্তা’র কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা ব্যাংকের মতবিনিময় কলাপাড়ায় বটতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সড়ক সংস্কার আমতলীতে স্কুল ছাত্র ইমন হ-ত্যার সঙ্গে জড়িতদের গ্রে’প্তা’র দাবীতে সড়ক অবরোধ কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত গলাচিপায় অস্তিত্ব হারানো খাল উদ্ধারের উদ্যোগ
আলীপুরে ব্যবসায়ীকে কু’পি’য়ে ও পি’টি’য়ে জ’খ’মে’র মা’ম’লায় প্রধান আ’সা’মি গ্রে’প্তা’র

আলীপুরে ব্যবসায়ীকে কু’পি’য়ে ও পি’টি’য়ে জ’খ’মে’র মা’ম’লায় প্রধান আ’সা’মি গ্রে’প্তা’র

আলীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে জখমের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, মহিপুরঃ পটুয়াখালীর মহিপুর থানার আলীপুর মৎস্য বন্দরে ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখমের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি মো. আল রুমান ওরফে সাব্বির (২২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে আলীপুর মাছ বাজার এলাকা থেকে মহিপুর থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গত ২৬ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পূর্ব বিরোধের জেরে লতাচাপলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দুলাল জোমাদ্দারের বাড়ি সংলগ্ন একটি মুদি দোকানের সামনে মো. ইদ্রিচ (৩৬)-এর ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, মো. আবুল হোসেন কাজী ওরফে আবুল কোম্পানীর প্রত্যক্ষ নির্দেশনা ও অংশগ্রহণে তার ছেলে আল রুমান ওরফে সাব্বিরসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে ইদ্রিচের ওপর হামলা চালায়।

এতে ইদ্রিচের বাম হাত, মাথা, গোড়ালি ও পাঁজরে গুরুতর আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে তিনি ৪ জনের নাম উল্লেখ করে এবং আরও ৩-৪ জনকে অজ্ঞাতনামা আসামি করে মহিপুর থানায় মামলা দায়ের করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এ মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম হাওলাদার জানান, মামলার তদন্ত চলমান রয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!