শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কুয়াকাটায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন

কুয়াকাটায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন

কুয়াকাটায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ “আমাদের ভূমি আমাদের অধিকার,আদিবাসী জীবন ও ঐতিহ্য রক্ষায় এগিয়ে আসুন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৯ আগস্ট (রবিবার) দুপুরে কলাপাড়া উপজেলার কুয়াকাটার গোড়া আমখোলা পাড়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস এর আয়োজনে আমখোলা পাড়া রাখাইন কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি আলীপুর-গোড়া আমখোলা পাড়া সড়ক হয়ে বিজয় রামা বৌদ্ধ বিহার ও রাখাইন পাড়া প্রদক্ষিণ শেষে রাখাইন কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পটুয়াখালী রাখাইন বুড্ডিস্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশন সভাপতি এমং তালুকদার এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রান ও প্রকৃতির গবেষক পাভেল পার্থ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাঈদ, কারিতাস প্রজেক্ট সমন্বয়কারী জামাল হোসেন, রাখাইন বুড্ডিস্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশন দপ্তর সম্পাদক অংকোছান, সদস্য মেথুস,দৈনিক সমকাল প্রতিনিধি আসাদুজ্জামান মিরাজ প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় সদস্য মংম্যা।

এতে বিভিন্ন রাখাইন পাড়ার প্রায় শতাধিক রাখাইন নারী পুরুষ অংশ নেয়।

বক্তরা এসময় বলেন, রাখাইন জনগোষ্ঠীর ভূমি অধিকার, সামাজিক সাংস্কৃতিক, কৃষ্টি কালচার রক্ষা, জীবনমান উন্নয়নে রাখাইনদের এগিয়ে আসতে। আদিবাসী এই সম্প্রদায় আজ অস্তিত্ব সংকটে রয়েছে। যারা বিস্তীর্ণ বনভূমি জুড়ে আবাসস্থল গড়ে তুলেছে, বসবাস যোগ্য করেছে, নিজ ভূমে তারাই আজ পরবাসী।

তারা আরো বলেন, রাখাইন জনগোষ্ঠীর ইতিহাস ঐতিহ্য, নাগরিক অধিকার রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। তা না হলে এসম্প্রায় এক সময় বিলুপ্ত হয়ে যাবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!