বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ই’য়া’বা-গাঁ’জাসহ দুইজন গ্রে’প্তা’র, দুজনের বি’রুদ্ধেই একাধিক মা’ম’লা বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন কলাপাড়ার জুবায়ের মহিপুরে ৯৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রে’প্তা’র কলাপাড়ায় পূজা উদযাপন পরিষদের কমিটি নিয়ে বিতর্ক, আহ্বায়কসহ একাধিক সদস্যের অব্যাহতি বরকোতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলন কলাপাড়ায় সামুদ্রিক প্রতিবেশ সংরক্ষণে সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের ভূমিকা ও দায়িত্ব বিষয়ক কর্মশালা কলাপাড়ায় ৯ ছানা সহ মা বালিহাঁস উ’দ্ধা’র জাতীয় পর্যায়ে গৌরবময় অর্জন: বন্যপ্রাণী সংরক্ষণে সম্মাননা পেল অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত; স্কুল ছাত্র হ’ত্যা’র বি’চার দাবীতে বি’ক্ষো’ভ ও মা’ন’ব’বন্ধ’ন কুয়াকাটায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন
বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন কলাপাড়ার জুবায়ের

বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন কলাপাড়ার জুবায়ের

বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন কলাপাড়ার জুবায়ের

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ রাজধানী ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন কলাপাড়ার কৃতী শিক্ষার্থী জুবায়ের বিশ্বাস।

জুবায়ের বিশ্বাস রাজধানীর উত্তরার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী। তিনি পায়রা বন্দরখ্যাত কলাপাড়ার লালুয়া ইউনিয়নের বিশ্বাস বাড়ির গর্বিত সন্তান। তার বাবা মো. রিয়াজ বিশ্বাস লালুয়া ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি ও কলাপাড়া উপজেলা বিএনপির সদস্য।

 

জুবায়ের বিশ্বাস ছাত্রদলের কমিটিতে গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়ায় তার পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে। পাশাপাশি রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

অভিনন্দন জানিয়েছেন কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জনপ্রতিনিধি বিশ্বাস শফিকুর রহমান টুলু, দপ্তর সম্পাদক সাঈদুর রহমান, জাতীয়তাবাদী যুবদল উপজেলা যুগ্ম আহ্বায়ক ও নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির জুয়েল শিকদার, ‘গ্রীন কলাপাড়া, ক্লিন কলাপাড়া’র উদ্যোক্তা মুশফিকুর রহমান লিটু বিশ্বাস, চাকামইয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মামুন শিকদার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তালুকদার, বালিয়াতলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির, নবগঠিত হাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম জহির, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কলাপাড়া পৌর আহ্বায়ক বিশ্বাস রাশেদ মোশারেফ কল্লোল, সাবেক ছাত্রদল নেতা ও উপজেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং লালুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী স্বজল বিশ্বাস, লালুয়া গাজী ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি গাজী মনিরুল ইসলাম এবং কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমিতির সদস্য ও আপন নিউজের সম্পাদক এস এম আলমগীর হোসেন।

তারা জুবায়ের বিশ্বাসের উজ্জ্বল ভবিষ্যৎ ও ছাত্ররাজনীতিতে সফলতা কামনা করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!