বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় এজেন্ট ব্যাংকের ক্যাশিয়ার গ্রে’প্তা’র কলাপাড়ায় সংবাদ সম্মেলনে ইমরানের অভিযোগ: বিরোধপূর্ণ জমি নিয়ে ‘অপপ্রচার’ বন্ধের দাবি কলাপাড়ায় ই’য়া’বা-গাঁ’জাসহ দুইজন গ্রে’প্তা’র, দুজনের বি’রুদ্ধেই একাধিক মা’ম’লা বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন কলাপাড়ার জুবায়ের মহিপুরে ৯৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রে’প্তা’র কলাপাড়ায় পূজা উদযাপন পরিষদের কমিটি নিয়ে বিতর্ক, আহ্বায়কসহ একাধিক সদস্যের অব্যাহতি বরকোতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলন কলাপাড়ায় সামুদ্রিক প্রতিবেশ সংরক্ষণে সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের ভূমিকা ও দায়িত্ব বিষয়ক কর্মশালা কলাপাড়ায় ৯ ছানা সহ মা বালিহাঁস উ’দ্ধা’র জাতীয় পর্যায়ে গৌরবময় অর্জন: বন্যপ্রাণী সংরক্ষণে সম্মাননা পেল অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী
কলাপাড়ায় সংবাদ সম্মেলনে ইমরানের অভিযোগ: বিরোধপূর্ণ জমি নিয়ে ‘অপপ্রচার’ বন্ধের দাবি

কলাপাড়ায় সংবাদ সম্মেলনে ইমরানের অভিযোগ: বিরোধপূর্ণ জমি নিয়ে ‘অপপ্রচার’ বন্ধের দাবি

Oplus_131072

কলাপাড়ায় সংবাদ সম্মেলনে ইমরানের অভিযোগ: বিরোধপূর্ণ জমি নিয়ে ‘অপপ্রচার’ বন্ধের দাবি

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ইসুফপুর মৌজার বিরোধপূর্ণ জমি নিয়ে নিজের বিরুদ্ধে আয়োজিত সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন মো. ইমরান। বুধবার এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগগুলোকে ‘একপাক্ষিক’ দাবি করে আদালতের নথি ও উভয় পক্ষের বক্তব্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান।

লিখিত বক্তব্যে ইমরান জানান, ইছবপুর মৌজার জেএল নং-৪০, বিএস দাগ নং-২৩০৩/২৩০৭, খতিয়ান নং-৮১৬-এর ১ দশমিক ১৮ একর জমি নিয়ে মো. মজিবুর রহমানের সঙ্গে তাদের বিরোধ রয়েছে। এ ঘটনায় কলাপাড়া সিনিয়র সিভিল জজ আদালতে দেওয়ানী মোকদ্দমা নং-২৫৩/২০২৬ বিচারাধীন রয়েছে।

তিনি বলেন, গত ২২ জুলাই আদালত বিরোধীয় জমিতে উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। ওই আদেশে সংক্ষুব্ধ হয়ে তিনি পটুয়াখালী জেলা জজ আদালতে মিস আপিল নং-৪০/২০২৬ দায়ের করেন। তার দাবি, ৪ আগস্ট আদালত আপিলটি শুনানির জন্য গ্রহণ করে নিম্ন আদালতের নথি তলব ও প্রতিপক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে ২২ জুলাইয়ের আদেশের কার্যকারিতা প্রতিপক্ষের হাজির না হওয়া পর্যন্ত স্থগিত করা হয়।

ইমরানের অভিযোগ, বিরোধের জেরে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় এবং চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আগে নির্মিত একটি স্থাপনা ভেঙে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নিয়েছেন বলে জানান। পরবর্তীতে পূর্বের স্থাপনা পুনর্নির্মাণ করা হলেও সেটিকে আদালতের আদেশ অমান্য করে নতুন স্থাপনা নির্মাণ হিসেবে উপস্থাপন করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে গালিগালাজ, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির অভিযোগও অস্বীকার করেন ইমরান। একই সঙ্গে জমি বিরোধকে রাজনৈতিক রং না দেওয়ার আহ্বান জানান তিনি।

ইমরান সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জমি নিয়ে বিরোধের ঘটনাগুলো নিরপেক্ষভাবে তদন্ত, আদালতের আদেশ যথাযথভাবে বিবেচনা এবং কোনো পক্ষ যেন জবরদখল, ভাঙচুর বা আইন নিজের হাতে তুলে নিতে না পারে-সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তিনি বলেন, জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধটি আদালতে বিচারাধীন। আদালতের চূড়ান্ত সিদ্ধান্তই তিনি মেনে নেবেন। পাশাপাশি তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগকে চূড়ান্ত সত্য হিসেবে না দেখে উভয় পক্ষের বক্তব্য ও আদালতের সর্বশেষ আদেশ যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!