শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
এস এম আলমগীর হোসেনঃ কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় স্বেচ্ছাসেবক দল কলাপাড়া উপজেলা ও পৌর শাখার উদ্যোগে উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ও খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন বাদল মৃধার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নার্গিস আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ঢালী রুহুল আমিন (অভি), যুগ্ম আহ্বায়ক মো. রুহুল আমিন গাজী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল, সদস্য সচিব নুরে এলাহী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষার এবং সদস্য সচিব আমিরুল ইসলাম ফাহিম।
পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আরিফ বিল্লাহর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মো. মামুন সিকদার, হুমায়ূন কবির জুয়েল শিকদার, মোঃ শামীম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আজিম তালুকদার, সদস্য মো. আসলাম, পৌর যুগ্ম আহ্বায়ক শেখ সালাউদ্দিন, রেহান উদ্দিন রেহান, তানভীর মুন্সি, মো. মোজাম্মেল বয়াতী, রাজিবুল ইসলাম, সদস্য মো. ইব্রাহিম তালুকদার, মিলন মাহমুদ, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আতিকুল ইসলাম দিপুসহ স্বেচ্ছাসেবক দলের কলাপাড়া উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন শাখার নেতাকর্মীরা।
বক্তারা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply