শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় নদীতে জাল পাতাকে কেন্দ্র করে জেলেকে মা’রধ’রে’র অভিযোগ

কলাপাড়ায় নদীতে জাল পাতাকে কেন্দ্র করে জেলেকে মা’রধ’রে’র অভিযোগ

oplus_0

কলাপাড়ায় নদীতে জাল পাতাকে কেন্দ্র করে জেলেকে মারধরের অভিযোগ

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় নদীতে জাল পাতাকে কেন্দ্র করে মোঃ হাসিবুল আলম (২৯) নামে এক জেলেকে মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের গোলবুনিয়া স্লুইস সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে।

আহত হাসিবুল আলম মিঠাগঞ্জ ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের মো. মীর আবুল কালামের ছেলে।

হাসিবুল আলমের অভিযোগ, মঙ্গলবার রাতে তিনি নদীতে জাল পেতে বাড়ি ফেরার পথে পূর্বশত্রুতার জেরে ফোরকান হাওলাদার ও হেলাল গাজী তার পথরোধ করেন। পরে তারা লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত জখম করেন। একপর্যায়ে প্রাণ বাঁচাতে তিনি নদীতে ঝাঁপ দেন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তবে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!