শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কুয়াকাটাগামী ডাবল ডেকার বাস খাদে, আ হ ত ৬

কুয়াকাটাগামী ডাবল ডেকার বাস খাদে, আ হ ত ৬

কুয়াকাটাগামী ডাবল ডেকার বাস খাদে, আ হ ত ৬

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে কুয়াকাটাগামী একটি ডাবল ডেকার স্লিপার বাস সড়কের পাশের খাদে পড়ে গেছে। এ ঘটনায় অন্তত ছয়জন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের খলীলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে পর্যটনকেন্দ্র কুয়াকাটার উদ্দেশে ছেড়ে আসা আইকনিক পরিবহনের একটি ডাবল ডেকার স্লিপার বাস খলীলপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার সময় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। স্থানীয়দের ধারণা, দ্রুতগতিতে গাড়ি চালানো এবং চালকের ঘুমঘুম ভাবের কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।

খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বাসের ভেতরে আটকে থাকা আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ট্র্যাফিক ও উদ্ধারকারী দলের টিম লিডার জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। এ ঘটনায় ছয়জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এদিকে দুর্ঘটনার পর বাসটির চালক ও হেলপার ঘটনাস্থল থেকে চলে যান বলে জানা গেছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে পুলিশ কাজ করছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!