শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
চাকামইয়া ছাত্রকল্যাণ ইউনিটের নেতৃত্বে পারভেজ-রাব্বি

চাকামইয়া ছাত্রকল্যাণ ইউনিটের নেতৃত্বে পারভেজ-রাব্বি

চাকামইয়া ছাত্রকল্যাণ ইউনিটের নেতৃত্বে পারভেজ-রাব্বি

নিজস্ব প্রতিবেদকঃ প্রগতিশীল, শিক্ষামূলক ও অরাজনৈতিক সংগঠন ‘চাকামইয়া ছাত্রকল্যাণ ইউনিট’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শিক্ষার্থীদের কল্যাণ, শিক্ষা ও সামাজিক উন্নয়নে কাজ করার লক্ষ্য নিয়ে এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সরকারি বরিশাল কলেজের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মো. পারভেজ।

সিনিয়র সহ-সভাপতি হয়েছেন সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জায়েদ তালুকদার। এছাড়া সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো. শাকিল।

সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থী রাহাতুল ইসলাম রাব্বি।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম রাহাত। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইস্টার্ন ইউনিভার্সিটির ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থী মাসুদুর রহমান দিপু।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পটুয়াখালী সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নেছার উদ্দীন। সাংগঠনিক সম্পাদক হিসেবে আরও দায়িত্ব পেয়েছেন বরিশালের বিএম কলেজের সংস্কৃত বিভাগের শিক্ষার্থী সাগর হোসেন।

এছাড়াও নবগঠিত কমিটিতে দেশের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও মেডিকেলের মেধাবী শিক্ষার্থীরা স্থান পেয়েছেন।

প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি নাদিম মাহমুদ চয়ন প্রত্যাশা ব্যক্ত করে বলেন, নতুন এই কার্যনির্বাহী পরিষদ সংগঠনের বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে সংগঠনটিকে শিক্ষার্থীদের কল্যাণে আরও গতিশীলভাবে পরিচালিত করবেন।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনটিকে একটি শিক্ষাবান্ধব, মানবিক ও প্রগতিশীল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। তারা শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন শিক্ষামূলক, সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!