শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় ৩১ হতদরিদ্র নারীর হাতে সঞ্চয়ের টাকা, পেলেন আয়বর্ধনের নতুন স্বপ্ন

কলাপাড়ায় ৩১ হতদরিদ্র নারীর হাতে সঞ্চয়ের টাকা, পেলেন আয়বর্ধনের নতুন স্বপ্ন

কলাপাড়ায় ৩১ হতদরিদ্র নারীর হাতে সঞ্চয়ের টাকা, পেলেন আয়বর্ধনের নতুন স্বপ্ন

কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়ায় হতদিরদ্র ৩১ নারী পেল আয়বর্ধন কাজ করার মতো পুঁজি পেলেন। গড়ে এক লাখ ১০ হাজার চার শ’ থেকে এক লাখ সাত হাজার ৩০০ টাকা করে এসব নারী পেয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এসব হতদরিদ্র নারীদেরকে তাঁদের সঞ্চিত অর্থের চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন সিপিপির সহকারী পরিচালক আছাদুজ্জামান খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় কলাপাড়া উপজেলার চারটি ইউনিয়নের প্রধান তিনটি সড়কের মেরামত কর্মসূচি (অফ পেভমেন্ট) কাজের এলসিএস মহিলা কর্মীদের তিন বছর মেয়াদী চাকরির মেয়াদ পূর্তিতে এককালীন সঞ্চিত এই অর্থ আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।

হতদরিদ্র বিধবা, স্বামী পরিত্যক্তা ও পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে এসব নারীকে এই কর্মসূচির আওতায় চাকরিভুক্ত করা হয়েছিল বলে এলজিইডি সূত্রে নিশ্চিত হওয়া গেছে। ৩১ জন নারী গত তিন বছর ধরে লতাচাপলী, ধুলাসার, ধানখালী ও টিয়াখালী ইউনিয়নের প্রধান তিনটি সড়কের অন্তত ৪০ কিলোমিটার সড়কের রক্ষণাবেক্ষণের কাজ করেছেন। এসব নারী রাস্তার খানা-খন্দে এবং সোল্ডারে মাটি ভরাট, রাস্তার পাশের ঘাস অপসারণসহ পেভমেন্ট কাজ করেছেন। একদিকে প্রতিদিন দুই শ’ টাকা করে মাস শেষে পারিশ্রমিক পেতেন। এছাড়া তাঁদের ব্যাংকের একাউন্টের আরও এক শ’ টাকা করে সঞ্চয় জমা হয়েছে। কাজের মেয়াদ শেষে ৩১ হতদরিদ্র নারীর মধ্যে ২৯ জনে পেয়েছেন এক লাখ ১০ হাজার ৪০০ টাকা করে এবং বাকি দুই জনে পেয়েছেন এক লাখ সাত হাজার ৩০০ টাকা করে।

উপকারভোগী লতাচাপলী ইউনিয়নের আকলিমা বেগম বলেন, আমরা যেমন কাজের বিনিময়ে তিনটি বছর পারিশ্রমিক পেয়ে সংসারের যোগান দিতে পেরেছি। ছেলে-মেয়েকে স্কুল-কলেজে পাঠাতে পেরেছি। পাশাপাশি এখন সঞ্চয়ের এককালীন পাওয়া টাকা দিয়ে আয়বর্ধণ কোন কাজ করতে পারব।

ধানখালীর লাইলি বেগম জানান, এককালীন পাওয়া সঞ্চয়ের টাকা দিয়ে হাঁস-মুরগি, গবাদিপশু পালনের সুযোগ পাবেন। ক্ষুদ্র ব্যবসাও করতে পারবেন বলে জানালেন অনেকে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!