বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
ছাত্রনেতা বেল্লাল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহারে কলেজ ক্যাম্পাসে আনন্দ মিছিল

ছাত্রনেতা বেল্লাল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহারে কলেজ ক্যাম্পাসে আনন্দ মিছিল

ছাত্রনেতা বেল্লাল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহারে কলেজ ক্যাম্পাসে আনন্দ মিছিল

কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়া সরকারি মোজার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ বেল্লাল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় আনন্দ মিছিল ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে কলেজ ক্যাম্পাস থেকে কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলাপাড়া উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে পথসভায় মিলিত হয়।

এর আগে কলেজ ক্যাম্পাসে বেল্লাল হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাইমুন রহমান ইসমাইল, অনার্স শাখার সভাপতি মো. সাহেদ, সাধারন সম্পাদক রোহান, ডিগ্রি শাখার সভাপতি কাওসার আকন, সাধারন সম্পাদক সায়েমসহ নেতাকর্মীরা। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ বেল্লাল হোসেন।

তিনি বলেন, স্বৈরাচারী সরকার শেখ হাসিনার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর নামে নাশকতার আশঙ্কায় আমরা ছাত্রদলের নেতৃত্বে রাজপথে ছিলাম। এরই মধ্যে ভুল বোঝাবুঝিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এই ঘটনার সম্পূর্ণ দায় চাপায় আমার উপর। পরবর্তী উপজেলা বিএনপি বিষয়টি তদন্ত করে আমার কোন সম্পৃক্ততা না পেয়ে জেলা বিএনপি নেতা কর্মীর কাছে সুপারিশ পাঠায়। আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেয়। এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন ভাইকে। এবং আমার এই দুর্দিনে থাকা সহযোদ্ধারা।

আনন্দ মিছিল শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইয়াদুল ইসলাম তুষার ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ফাহিম।

বক্তারা বেল্লাল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহারকে স্বাগত জানিয়ে তাকে দলীয় কার্যক্রমে আরও সক্রিয়ভাবে ভূমিকা রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ২৭ জুন উপজেলার নুর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও আজকের পত্রিকার কলাপাড়া প্রতিনিধি মো. মোয়াজ্জেম হোসেনের (৪০) ওপর হামলার ঘটনায় কলাপাড়া পৌর শহরের সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেনকে বহিষ্কার করা হয়েছে।

গত রোববার (২৮ জুন) বিকালে জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী এবং সদস্য সচিব জাকারিয়া আহমেদ এ বহিষ্কারাদেশ অনুমোদন করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!