শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় মাদ্রাসা ছাত্রীকে ধ র্ষ ণ চেষ্টার মা ম লা করে বিপাকে ভুক্তভোগী পরিবার

কলাপাড়ায় মাদ্রাসা ছাত্রীকে ধ র্ষ ণ চেষ্টার মা ম লা করে বিপাকে ভুক্তভোগী পরিবার

কলাপাড়ায় মাদ্রাসা ছাত্রীকে ধ র্ষ ণ চেষ্টার মা ম লা করে বিপাকে ভুক্তভোগী পরিবার

কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়ায় ১১ বছরের মাদ্রাসা ছাত্রীকে ধর্ষন চেষ্টার অভিযোগে থানায় মামলা করে বিপাকে পড়েছে ভুক্তভোগী ওই পরিবারটি। মামলা উঠানোর জন্য প্রতিনিয়ত হুমকি এবং মানষিক নির্যাতন করে আসছে অভিযুক্ত নুরু হাওলাদার। এমন ঘটনাটি উপজেলার লতা চাপিল ইউনিয়নের পূর্ব নুতন পাড়া গ্রামে ঘটেছে।

ওই ছাত্রীর মা এবং তার নানী বলেন, গত ৭ জুলাই দুপুরে তাদের বসত ঘরে তার মেয়েকে একা রেখে আত্মীয় বাড়িতে গিয়েছিলেন। এ সুযুগে শিশুটিকে একা পেয়ে ধর্ষনের চেষ্টা চালায় প্রতিবেশি নুর মোহাম্মদ হাওলাদার। এ বিষয়ে মহিপুর থানায় মেয়েটির মা বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। পরে থানা পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। কিছুদিন জেল হাজতে কারাভোগ করে জামিনে মুক্তি পেয়ে ভুক্তভোগী ওই পরিবারটির উপর বিভিন্ন প্রকার নির্যাতন শুরু করে। মামলা উঠানোর জন্য প্রতিনিয়ত হুমকি প্রদান করে নুর মোহাম্মদ। বর্তমানে অসহায় ওই দরিদ্র পরিবারটি নিরাপত্তা হীনতায় ভুগছে। তারা প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠ তদন্ত সহ বিচারের দাবি জানান।

অভিযুক্ত নুর মোহাম্মদ হাওলাদারের কাছে এবিষয়ে জানতে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

মহিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হাওলাদার জানান, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!