শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় সাড়ে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলদ গাছের চারা বিতরণ; উৎসবমুখর পরিবেশ

কলাপাড়ায় সাড়ে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলদ গাছের চারা বিতরণ; উৎসবমুখর পরিবেশ

কলাপাড়ায় সাড়ে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলদ গাছের চারা বিতরণ; উৎসবমুখর পরিবেশ

মেজবাহউদ্দিন মাননুঃ কলাপাড়ায় লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের তিন শ’৭২ শিক্ষার্থীকে ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃক্ষ রোপন করি, সবুজ দেশ গড়ি, উপকূলজুড়ে সবুজ বেষ্টনী গড়ার প্রত্যয় নিয়ে বৃক্ষ রোপন কর্মসূচি হাতে নেওয়া হয়। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বিদ্যালয় অঙ্গনে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান। তিনি শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাব গাছের চারা বিতরণ করেন। পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), নদী- খাল রক্ষা অধিকার আন্দোলন সংগঠন ওয়াটার কিপার্স বাংলাদেশ ও আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয় প্রধান শিক্ষক অবনী কুমার রায়, লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, ধরিত্রী রক্ষায় আমরা ধরা এর কলাপাড়ার সমন্বয়কারী মেজবাহউদ্দিন মাননু, ওয়াটার কিপার্স কুয়াকাটা প্রতিনিধি কামাল হাসান রনি, আমরা কলাপাড়াবাসীর সংগঠক নজরুল ইসলাম, প্লাটেনিয়ার্স ক্লাব সদস্যবৃন্দ।

শিক্ষার্থীদের মধ্যে আম, কাঠাল, জাম, আমলকি ও পেয়ারা গাছের চারা বিতরণ করা হয়। অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাদিক আব্দুল্লাহ জানায়, একটা কাঠাল গাছের চারা পেয়েছে। বাড়িতে যথাযথভাবে রোপণ করব। পরিচর্য্যা করব। গাছটিকে বাঁচিয়ে রাখবো। ফল খেতে পারব। পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপনের বিকল্প নেই বলেও এ শিক্ষার্থীর মতামত। গাছের চারা বিতরণ কে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!