শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
কলাপাড়ায় ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার
কলাপাড়া প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পক্ষিয়াপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন-পক্ষিয়াপাড়ার মোঃ ইমাম হোসেন মোল্লা (২৬) ও সোনাপাড়ার মোঃ বুলবুল হাওলাদার (৪৮)।
পুলিশ জানায়, এসআই হামিদুল হক খানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply