শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা

কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা

Oplus_131072

কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মৎস্যজীবীদের অধিকার, জীবিকা উন্নয়ন ও সামুদ্রিক পরিবেশ সুরক্ষায় উপজেলা বহুপক্ষীয় (মাল্টিস্টেকহোল্ডার) মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের বাস্তবায়নে FISHNET প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নেটওয়ার্কের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

সভায় জলমহাল লিজ, খাস জমি, জেলে নিবন্ধন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং মৎস্যজীবীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। জলমহাল লিজ গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা সমাধানে উপজেলা ভূমি অফিসসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা নেওয়ার সিদ্ধান্ত হয়।

এছাড়া দীর্ঘদিন ধরে জেলেদের নিবন্ধন না হওয়া এবং অনেক জেলের কার্ড না থাকার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। এ বিষয়ে আগামী সভায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের সহ-সভাপতি মো. নাসির উদ্দিন। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, প্রচার সম্পাদক মো. আলমগীরসহ নেটওয়ার্কের অন্যান্য সদস্য।

সভাটি পরিচালনা করেন FISHNET প্রকল্প, উত্তরণ-এর অ্যাডভোকেসি অফিসার মো. মিজানুর রহমান ও কলাপাড়া এরিয়া ম্যানেজার আবু এমরান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!