শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
কলাপাড়ায় গরু ব্যবসায়ীকে ধারালো অ স্ত্র দিয়ে আঘাত, টাকা ছি ন তা ইয়ে র অভিযোগ
কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মোঃ রিয়াজ মৃধা (৪৪) নামে এক গরু ব্যবসায়ীকে মারধর করে নগদ ১ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পাঁচজুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত রিয়াজ মৃধাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ছোট ভাই জহিরুল ইসলাম অভিযোগ করেন, কলেজ বাজারের দক্ষিণ পাশে বালুর মাঠ দিয়ে বাজারে আসার সময় মোস্তফা মৃধা, মামুন মৃধা, জাফর মৃধা ও আউয়াল হাওলাদার তার পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে মাথার পেছনে আঘাতসহ এলোপাতাড়ি মারধর করেন। এতে তার মাথায় ৮টি সেলাই লাগে। এ সময় গরু কেনার জন্য সঙ্গে থাকা নগদ ১ লাখ টাকা নিয়ে যায় বলেও অভিযোগ করেন তিনি।
অভিযুক্ত মোস্তফা মৃধা, মামুন মৃধা, জাফর মৃধা ও আউয়াল হাওলাদারের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কলাপাড়া থানার ওসি মোঃ নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply