শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটেশন জালিয়াতির অভিযোগ, আটক ১

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটেশন জালিয়াতির অভিযোগ, আটক ১

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটেশন জালিয়াতির অভিযোগ, আটক ১

কলাপাড়া প্রতিনিধি।। কলাপাড়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকের স্বাক্ষর জাল করে মিউটেশন সংক্রান্ত জালিয়াতির অভিযোগে কেএম প্রিন্স (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি দলিল লেখকের সহকারী হিসেবে কাজ করেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ম্যাকটেন হোল্ডিং লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক শাম্মী আক্তারের মৌখিক অভিযোগের ভিত্তিতে উপজেলা ভূমি অফিস থেকে তাকে আটক করা হয়। প্রিন্স পৌর শহরের এতিমখানা এলাকার বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে কুয়াকাটার খাজুরা এলাকার ৫৬ নম্বর জেএল খাজুরা মৌজার সাতটি দলিলের মিউটেশন সম্পন্নের জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রিন্সের কাছে জমা দেন শাম্মী আক্তার। পরে দুটি দলিলের মিউটেশন সম্পন্ন হয়েছে দাবি করে তিনি সংশ্লিষ্ট কাগজপত্র ফেরত দেন।

কাগজপত্রের কিউআর কোড যাচাই করে শাম্মী আক্তার দেখতে পান, দুটি মিউটেশন নথিই ভুয়া। এছাড়া নথিতে সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকের স্বাক্ষরের স্ক্যান কপি ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত হয়ে রোববার ভূমি অফিসে অভিযোগ দিলে প্রিন্সকে শনাক্ত করে আটক করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, এ ধরনের জালিয়াতির ঘটনায় কুয়াকাটায় বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়ছে। তার কাছে এখন পর্যন্ত অন্তত ২৭টি জালিয়াতির ঘটনা ধরা পড়েছে এবং এসব ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে এজাহার দাখিলসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!