বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
আমতলীতে জমি নিয়ে বিরোধে দফায় দফায় সং’ঘ’র্ষে আ হ ত ২০

আমতলীতে জমি নিয়ে বিরোধে দফায় দফায় সং’ঘ’র্ষে আ হ ত ২০

আমতলীতে জমি নিয়ে বিরোধে দফায় দফায় সংঘর্ষে আহত ২০

আমতলী প্রতিনিধিঃ জমি নিয়ে বিরোধের জের ধরে দফায় দফায় দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে বরগুনার আমতলী উপজেলার ছোটনীলগঞ্জ রবিবার বেলা সাড়ে ১১ টায়।

জানাগেছে, আমতলী উপজেলার ছোট নীলগঞ্জ এলাকার আবুল হোসেন গাজী ও রুস্তম হাওলাদারের মধ্যে তিন একর জমি নিয়ে বিরোধ চলে আসছে। ওই জমিতে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে রুস্তম হাওলাদার ভারাটে সন্তাসী এনে ওই জমি চাষাবাদ করতে আসে। এ সময় আবুল হোসেন গাজীর লোকজন বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে রুস্তম হাওলাদারের ভারাটে সন্ত্রাসী আব্দুর রব গাজী, ফয়সাল গাজী ও হানিফ সিকদারের নেতৃত্বে ২০/২৫ জন্য সন্ত্রাসী আবুল হোসেন গাজীর লোকজনের ওপর হামলা চালায়। এক পর্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দফায় দফায় উভয় পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়। গুরুতর আহত আবুল হোসেন গাজী (৫০), খোকন (৩৫), মহসীন গাজী (২৮), জলিল গাজী (৪৪), জাহিদুল (৩৫), আখিনুর (৩০), সোনিয়া (৩৫), সোহেল মোল্লা (৪০), ফয়সাল (২৫), মাহবুবুর রহমান (৩২), ইমরান (২৪), সাইদুল গাজী (৪০), আমিনুল ইসলাম (১৬), দুলাল মুসুল্লী, (৫৫), লুৎফর(৫৫), রুস্তম হাওলাদার (৭৫), পাশা হাওলাদারকে (৪৫) আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে খোকন, সোহেল মোল্লা, জলিল গাজী, আখিনুর, রুস্তম হাওলাদার ও মাহবুবকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

আহত আবুল হেসেন গাজী বলেন, আমার পৈত্রিক জমি রুস্তম হাওলাদার জোরপুর্বক ভারাটে সন্ত্রাসী এনে চাষাবাদ করতেছিল। এতে বাঁধা দিলে আমার পক্ষের ১৩ জনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে। তিনি আরো বলেন, এই জমিতে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে রুস্তম হাওলাদার ভারাটে সন্ত্রাসী এনে জমি চাষাবাদ করতে আসে। আমি এ ঘটনাী বিচার চাই।

রুস্তম হাওলাদারের ছেলে পাশা হাওলাদার বলেন, জমিতে চাষাবাদ করতে গেলে আবুল হোসেন গাজী ও তার লোকজন বাধাঁ দেয়। এতে আমাদের পক্ষের সাতজন আহত হয়েছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা. লুনা বিনতে হক বলেন, আহতদের ষথাযথ চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!