শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সুযোগ ও সম্ভাবনা নিয়ে আলোচনা সভা

কলাপাড়ায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সুযোগ ও সম্ভাবনা নিয়ে আলোচনা সভা

কলাপাড়ায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সুযোগ ও সম্ভাবনা নিয়ে আলোচনা সভা

আপন নিউজ ডেস্কঃ পটুয়াখালীর কলাপাড়ায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সুযোগ, সম্ভাবনা ও সম্প্রসারণের প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় কলাপাড়া উপজেলা পরিষদ হলরুমে প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-পটুয়াখালী, প্রান্তজন, CLEAN ও BWGED-এর যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-পটুয়াখালীর আহ্বায়ক অমল মুখার্জীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কলাপাড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান।

সভায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সুযোগ ও সম্ভাবনা নিয়ে নীতিপত্র উপস্থাপন করেন প্রান্তজনের ফিল্ড কো-অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ।

বক্তারা বলেন, জ্বালানি আমদানিনির্ভরতা কমানো, বিদ্যুৎ খাতে ব্যয় হ্রাস, পরিবেশ সুরক্ষা ও জ্বালানি নিরাপত্তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে প্রাথমিক বিনিয়োগ, প্রযুক্তিগত জ্ঞান, গ্রিড সংযোগ, সচেতনতার ঘাটতি ও নীতিগত সহায়তার মতো বিষয়গুলো এর সম্প্রসারণে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

সভায় সরকারি কর্মকর্তা, বিদ্যুৎ বিভাগের প্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক, পরিবেশকর্মী, সুশীল সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!