শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
আমতলীতে ৪৪ বছরের অ’বৈ’ধ স্থাপনা উচ্ছেদ; দ’খ’লমুক্ত জেলা পরিষদের জমি

আমতলীতে ৪৪ বছরের অ’বৈ’ধ স্থাপনা উচ্ছেদ; দ’খ’লমুক্ত জেলা পরিষদের জমি

Oplus_131072

আমতলীতে ৪৪ বছরের অবৈধ স্থাপনা উচ্ছেদ; দখলমুক্ত জেলা পরিষদের জমি

আমতলী প্রতিনিধিঃ আমতলী পৌর শহরের বঙ্গবন্ধু সড়কের ৪৪ বছরের ৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার বরগুনা জেলা পরিষদ কর্তৃপক্ষ এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জমি দখলমুক্ত করেছেন। অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় আমতলী পৌরসভায় জেলা পরিষদ কর্তৃপক্ষের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

জানাগেছে, ১৯৮২ সালে আমতলী উপজেলা পরিষদ গঠন করা হয়। এরপর থেকেই পর্যায়ক্রমে আমতলী শহরের বরগুনা জেলা পরিষদ কর্তৃপক্ষের জমি অবৈধভাবে সহস্রাধীক প্রভাবশালী ব্যাক্তি দখল করে স্থাপনা নির্মাণ করেছেন। গত ৪৪ বছর ধরে দখলকারীরা ওই জমি দখল করে আছেন।কেউ তাদের উচ্ছেদ করতে পারছেন না এমন দাবী জেলা পরিষদ কর্তৃপক্ষের। বুধবার বরগুনা জেলা পরিষদ কর্তৃপক্ষ আমতলী পৌর শহরের জেলা পরিষদ ডাকবাংলোর সামনে ৬ টি অবৈধ স্থাপনা বেকু মেশিন দিয়ে গুড়িয়ে দেন এবং জমি দখল মুক্ত করেন। জেলা পরিষদ কর্তৃপক্ষ তাদের জমি উদ্ধারে পদক্ষেপ নেয়ায় আমতলী পৌর শহরের সহস্রাধিক অবৈধ স্থাপনা নির্মাণকারী মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বুধবার জেলা পরিষদ কর্তৃপক্ষ আমতলী জেলা পরিষদ ডাক বাংলোর সামনে রনজিত মোক্তার, আব্দুল গনি লাল মিয়া মোক্তার, সাংবাদিক হারুন অর রশিদ, মরহুম মোহন খলিফা , শ্যামল দাস ও মরহুম আবুল বাশারের অবৈধ স্থাপনা বেকু মেশিন দিয়ে গুড়িয়ে দিয়ে জমি দখল মুক্ত করেছেন।

ব্যবসায়ী শ্যমল দাশ বলেন, জেলা পরিষদের জমি বৈধভাবেই খাজনা পরিষদ করে দোকান ঘর নির্মাণ শেষে ব্যবসা করে আসছিলাম কিন্তু মঙ্গলবার সন্ধ্যায় জেলা পরিষদ কর্তৃপক্ষ আমাকে নোটিশ দেন। বুধবার এসেই আমারসহ ৬ টি স্থাপনা গুড়িয়ে দিয়েছেন। কেউ দোকানের মালামাল অপসারন করতে পারিনি। জেলা পরিষদ কর্তৃপক্ষ আমাদের সঙ্গে অন্যায় আচরণ করেছেন।

বরগুনা জেলা পরিষদ প্রধান নিবাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস বলেন, জেলা পরিষদ ডাক বাংলোর সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জমি দখল মুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে জেলা পরিষদের সকল জমি দখল মুক্ত করা হবে। তিনি আরো বলেন, জমি দখলমুক্ত করতে স্থাপনা নির্মাণকারীদের গত ২০ সেপ্টেম্বর নোটিশ দেয়া হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!