শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
সংগঠন শক্তিশালী করার প্রত্যয়ে কলাপাড়া পৌর মহিলা দলের ৩ নং ওয়ার্ডের দ্বিবার্ষিক সম্মেলন

সংগঠন শক্তিশালী করার প্রত্যয়ে কলাপাড়া পৌর মহিলা দলের ৩ নং ওয়ার্ডের দ্বিবার্ষিক সম্মেলন

সংগঠন শক্তিশালী করার প্রত্যয়ে কলাপাড়া পৌর মহিলা দলের ৩ নং ওয়ার্ডের দ্বিবার্ষিক সম্মেলন

কলাপাড়া প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কলাপাড়া পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ড শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ৩ নম্বর ওয়ার্ড মহিলা দলের আহ্বায়ক মোসাঃ মাহিনুর নিপার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক। প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি।

সম্মেলন উদ্বোধন করেন পৌর মহিলা দলের সভানেত্রী মোসাঃ ফারজানা সাম্মি ফ্লোরা। বিশেষ বক্তা ছিলেন পৌর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা রোকসানা আক্তার রোজী, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা মোসাঃ নার্গিস আক্তার, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদিকা মোসাঃ মনি বেগম, সাংগঠনিক সম্পাদিকা মোসাঃ লাইজু আক্তার, সহ-সভানেত্রী মোসাঃ মাকসুদা পারভীন ও যুগ্ম সাধারণ সম্পাদিকা মোসাঃ জুলিয়া নাসরীন।

বক্তারা সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমে নারী নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৩ নম্বর ওয়ার্ড মহিলা দলের যুগ্ম আহ্বায়ক মোসাঃ কুলসুম আক্তার।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!