রবিবার, ১৯ Jul ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

প্রধান সংবাদ
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক সংস্কারের ১৫ দিনের মাথায় খানাখন্দে ভরপুর কলাপাড়ায় ৪ বছরের শি’শু’কে ধ’র্ষ’ণ চেষ্টার অভিযোগ; আ’ট’ক-১ কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি নাসির উদ্দিন,সম্পাদক আবুল হোসেন কলাপাড়ায় বহু-অংশীজনীয় মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত দি-খেপুপাড়া আরবান কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সভা ও কমিটি গঠন বাঁশখালীতে বন্যার্তদের পাশে বাংলাদেশ আমজনগণ পার্টি কলাপাড়ায় পৃথক অভিযানে ৫০ পিস ই’য়া’বাসহ দুই মা’দ’ক কারবারি গ্রে’প্তা’র কলাপাড়ায় “প্রান সংহতি” সম্মাননা পেলেন এসিল্যান্ড মা’ম’লায় জা’মি’নে মুক্ত হয়ে এলাকায় ফিরলেন নীলগঞ্জ যুবদলের সাধারণ সম্পাদক জহির কলাপাড়ায় ইসলামী ব্যাংকের উদ্যোগে ইমাম-খতিব ও আলেমদের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
করোনা সংক্রমন এড়াতে এবার পটুয়াখালী জেলা লকডাউন ঘোষনা

করোনা সংক্রমন এড়াতে এবার পটুয়াখালী জেলা লকডাউন ঘোষনা

গোফরান পলাশঃ

করোনা সংক্রমন এড়াতে এবার পটুয়াখালী জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। রবিবার সন্ধ্যা ৬ টা থেকে লকডাউন কার্যকর করা হবে বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও সিভিল সার্জন।

পাশ্ববর্তী জেলা বরিশাল এবং বরগুনা জেলার করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় পটুয়াখালী জেলার নাগরিকদের নিরাপদ রাখতে রবিবার করোনা প্রতিরোধ কমিটির সভার সিদ্ধান্তে এ ’লকডাউন বিজ্ঞপ্তি’ জারী করা হয়। যা সন্ধ্যা থেকে কার্যকর করতে মাঠে নামছে আইন প্রয়োগকারী সংস্থা।

পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী জানান, পটুয়াখালী জেলার পাশ্ববর্তী জেলা বরিশাল ও বরগুনা জেলার করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক সন্ধ্যা থেকে জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, পটুয়াখালী থেকে এ পর্যন্ত ২৫০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। এরমধ্যে ২ জন ব্যক্তির করোনা পজেটিভ পাওয়া গেছে। যেহেতু পাশ্ববর্তী জেলা গুলোর থেকে পটুয়াখালী জেলার করোনা পরিস্থিতি ভালো তাই এই অবস্থান ধরে রাখতেই লকডাউন করা হচ্ছে।
সে কারনে সন্ধ্যা থেকে জেলায় আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলে আরও কঠোর ভূমিকা পালন করবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!