আমতলীতে ইটভাটার শ্রমিক করোনায় আক্রান্ত; বাড়ী লকডাউন; এলাকায় আতঙ্ক | আপন নিউজ

মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের আমতলীতে হ-ত্যা মা’ম’লা’য় পরিকল্পনাকারী বাদ, ওসির বি’রু’দ্ধে হু’ম’কি’র অভিযোগ কলাপাড়ায় বহু-অংশজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত বরগুনা শহরে আ-গু’নে পু-ড়েছে তিনটি বসত ঘর উপকূলের শিক্ষায় প্রযুক্তির ছোঁয়া: কুয়াকাটায় ১২০ শিক্ষার্থী নিয়ে রোবোটিকস কর্মশালা সাংবাদিক জাহিদ রিপনের মাগফিরাত কামনায় মহিপুর প্রেসক্লাবে দোয়া শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত মোয়াজ্জেমপুর ছালেহীয়া আলিম মাদ্রাসা কলাপাড়ায় তাঁতী লীগ নেতাকে গ্রে’ফ’তা’র, জেলহাজতে প্রেরণ বরগুনায় প্রাথমিক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহারে যুবলীগ নেতার স্ত্রীসহ দুই জন আ’ট’ক আমতলীতে চাচাতো ভাইয়ের ছু’রি’কা’ঘা’তে চাচাতো ভাই নি’হ’ত; ঘাতক গ্রে’প্তা’র
আমতলীতে ইটভাটার শ্রমিক করোনায় আক্রান্ত; বাড়ী লকডাউন; এলাকায় আতঙ্ক

আমতলীতে ইটভাটার শ্রমিক করোনায় আক্রান্ত; বাড়ী লকডাউন; এলাকায় আতঙ্ক

আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের ইটভাটার এক শ্রমিক প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত  হয়েছেন। তিনি আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। মঙ্গলবার করোনা ভাইরাসে আক্রান্তের খবর এলাকায় ছড়িয়ে পড়ে। এতে এলাকায় মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে মঙ্গলবার বিকেলে ইউএনও মনিরা পারভীন তার বাড়ী লকডাউন করে দিয়েছেন।
জানাগেছে, উপজেলার কুকুয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের এক ইটভাটার শ্রমিক গত ১৬ এপ্রিল ডায়েরিয়া নিয়ে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। গত শনিবার হাসপাতাল কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করে ঢাকা রোগতত্ত¡  রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইসিডিআর) পাঠিয়ে দেয়। মঙ্গলবার বিকেলে ৩ টার দিকে তার নমুনা প্রতিবেদন আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। ওই প্রতিবেদনে উল্লেখ আছে তিনি প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ খবর এলাকায় পৌছলে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে তিনি আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে ইউএনও  মনিরা পারভীন তার বাড়ী লকডাউন করে দিয়েছেন। এ নিয়ে আমতলী উপজেলার করোনা ভাইরাসে তিনজন আক্রান্ত হয়েছে। এর মধ্যে গত ৯ এপ্রিল আওয়ামীলীগ নেতা জিএম দেলওয়ার হোসেন মৃত্যুরবরন করেন। আওয়ামীলীগ নেতার মৃত্যুর পর থেকে আমতলী উপজেলা লকডাউন ঘোষনা করা হয়েছে। বর্তমানে আমতলী উপজেলা লকডাউন অবস্থায় আছে।
তার স্ত্রী বলেন, গত বৃহস্পতিবার ডায়েরিয়ার উপসর্গ নিয়ে তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি। বর্তমান তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এখন শুনছি তিনি করোনা ভাইরাসে আক্রান্ত।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী বলেন, করোনা আক্রান্ত ওই রোগীকে হাসপাতালের আইসোলেশনে রেখেই যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, ওই রোগীর বাড়ী লকডাউন করা হয়েছে। তাকে হাসপাতালে চিকিৎসাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!