আমতলীতে আর্ন্তজাতিক দূর্নীতি বিরোধী দিবসের মানববন্ধন | আপন নিউজ

শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অ্যাডভোকেট জেড এম কাওছার নোটারি পাবলিক হিসেবে নিয়োগপ্রাপ্ত পর্যটক সেজে অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেপ্তারের পর কারাগারে কলাপাড়ায় কৃষকের ১২ হাজার তরমুজের চারা নষ্ট; কৃষক ফরিদের স্বপ্ন ভেঙে চুরমার কলাপাড়ায় স্কুলের গেটের তালা ভেঙে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করলেন ইউএনও নিউইয়র্কে মেয়র জোহরান মামদানির উত্তরসূরি হিসেবে কলাপাড়ার মেরী জোবাইদা কমার্স মানে নিজের ভবিষ্যতের উপর নিয়ন্ত্রণ নেয়া শিক্ষকরা আন্দোলনে আমতলীতে বার্ষিক পরীক্ষা বর্জন; পরীক্ষায় হ-য-ব-র-ল বঙ্গোপসাগরে সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ: নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া-২০২৫ সমাপ্ত গলাচিপায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও সাবেক এমপি শহীদ শাহজাহান খানের স্মরণ সভা গলাচিপায় ১৫ বছর পর জন্মভূমি ফিরে ইখতিয়ার রহমান কবির
আমতলীতে আর্ন্তজাতিক দূর্নীতি বিরোধী দিবসের মানববন্ধন

আমতলীতে আর্ন্তজাতিক দূর্নীতি বিরোধী দিবসের মানববন্ধন

আমতলী প্রতিনিধিঃ

বরগুনার আমতলী উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি যৌথ উদ্যোগে আর্ন্তজাতিক দূর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণের ঘন্টাব্যাপী মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ইউএনও মনিরা পারভীন। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ খায়রুল বাশার বুলবুলের সঞ্চালনায় মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি, সমাজসেবা অফিসার মোঃ হেমায়েত উদ্দিন, যুব উন্নয়ন অফিসার সৈয়দ ফারুক হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা সুলতানা, কৃষি রেডিও’র ষ্টেশন ম্যানেজার মোঃ ঈশা, নির্বাচন অফিসার মোঃ তারিকুল ইসলাম, ঘটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লেখক মোঃ আবুল কাশেম,আমতলী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাশির উদ্দিন,আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন, আমতলী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ রেজাউল করিম ও সাধারণ সম্পাদক সৈয়দ নুহু আল নবিন প্রমুখ। এ দিবস উপলক্ষে উপজেলা চত্ত্বরে পরিবেশ পরিছন্ন অভিযান চালানো হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!