আমতলী ইউএনও’র উদ্যোগে শিশু খাদ্য সহায়তা বিতরন | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
আমতলী ইউএনও’র উদ্যোগে শিশু খাদ্য সহায়তা বিতরন

আমতলী ইউএনও’র উদ্যোগে শিশু খাদ্য সহায়তা বিতরন

আমতলী প্রতিনিধিঃ
প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমতলীর ইউএনও মনিরা পারভীনের উদ্যোগে ৫০ টি পরিবারের শিশুদের মাঝে শিশুখাদ্য সহায়তা বিতরন করা হয়েছে। সামাজিক সুরক্ষা বজায় রেখে  শুক্রবার  সকালে ঘটখালী আবাসনে এ খাদ্য সহায়তা বিতরন করা হয়।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের নেয়া উৎকৃষ্ট সিদ্ধান্তে কর্মহীন হয়ে পরেছে আমতলী উপজেলার বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ। কিন্ত এ সকল কর্মহীন মানুষের পক্ষে তাদের শিশুর জন্য শিশু খাদ্য ক্রয় করা অসম্ভব হয়ে পরেছে। তাই এ সকল কর্মহীন মানুষের শিশুদের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশু খাদ্য সহায়তা বরাদ্দ দেয়। শুক্রবার উপজেলা প্রশাসনের উদ্যোগে ঘটখালী আবাসনের ৫০টি পরিবারের শিশুদের মাঝে শিশু খাদ্য বিতরন করেন ইউএনও মনিরা পারভীন। প্রত্যেক পরিবারে শিশুদের জন্য ৪শ’ গ্রাম গুরো দুধ, এক কেজি সুজি ও এক লিটার তেল  বিতরন করা হয়। শিশু খাদ্য  বিতরন কালে উপস্থিত ছিলেন নৌ কমান্ডার কুতুব উদ্দিন আহম্মেদ ও নাজির মোঃ মজিবুর রহমান।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন বলেন, করোনা ভাইরাসের সংক্রমণে কর্মহীন মানুষের পক্ষে শিশু খাদ্য ক্রয় করা অসম্ভব হয়ে পরেছে। ওই সকল কর্মহীন পরিবারের মধ্যে ৫০টি পরিবারের শিশুদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শিশু খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!