বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
কলাপাড়ার সনিয়া কে বাঁচাতে বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন

কলাপাড়ার সনিয়া কে বাঁচাতে বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন

রাসেল মোল্লাঃ

কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব টিয়াখালী গ্রামের প্যাদা বাড়ির হতদরিদ্র মোঃ কুদ্দুস প্যাদার মেয়ে মোসাঃ সনিয়া আক্তার (২২) আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে সাংসার বাঁধে কলাপাড়া পৌর শহরের মঙ্গলসুখ রোডের হাফেজ মো. হারুনের ছেলে দর্জি ইমরানের সাথে তাদের কোল জুড়ে আসে ইসরাত নামের দুই বছরের একটি কন্যা সন্তান। বেশ ভালই চলছিল তাদের সংসার। কিন্তু গত বছর একদিন হঠাৎ অসুস্থ হয়ে পরে সনিয়া তখন তাকে ঢাকার জাতীয় কিডনী ডিজিজেস ও ইউরোলজী ইনস্টিটিউট এর চিকিৎসক কিডনীরোগ বিশেষজ্ঞ ডাঃ কাজী শাহনূর আলম কে দেখালে সে পরীক্ষা-নীরিক্ষা করে জানান, সনিয়া দীর্ঘ দিন কিডনী রোগে আক্রন্ত রয়েছে। বর্তমানে তার দুইটি কিডনীই নষ্ট হয়ে গেছে। তার বেঁচে থাকতে হলে প্রতি সপ্তাহে কমপক্ষে এক বার ডায়ালেসিস করতে হবে এবং কিডনী প্রতিস্থাপন করা জরুরী প্রয়োজন। তার অসহায় পিতা কুদ্দুস প্যাদা ও স্বামী ইমরান তাদের শেষ সম্বল বাড়ির জমি জমা বিক্রি করে সেনিয়ার চিকিৎসার জন্য ব্যয় করেছে।বর্তমানে সনিয়া খুবই অসুস্থ তার প্রতি সপ্তাহে দুই বার ডায়ালেসিস করতে ১০,০০০ হাজার টাকা খরচ হয়। চিকিৎস জানান, কিডনী প্রতিস্থাপন করতে ৬ থেকে ৭ লক্ষ টাকার প্রয়োজন। এত টাকা তার পরিবারের পক্ষে জোগার করা সম্ভব নয়। তাই সনিয়াকে বাঁচানোর জন্য সমাজের বিত্তবান ব্যাক্তিদের কাছে সাহায্যের অবেদন করেছেন হতদরিদ্র কুদ্দুস প্যাদা।সাহায্য পাঠাতে পারেন এই ঠিকানায় মোঃ কুদ্দুস প্যাদা বিকাশ ০১৭১৩৬৪৫৭২২ পাসোর্নাল অথবা স্বামী মোঃ ইমরান ০১৬৮৬৯১০৪৩০।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!