কলাপাড়ায় রয়েছে নির্দিষ্ট লঞ্চ টার্মিনাল স্বমিল ঘাটে ভিড়ছে লঞ্চ | আপন নিউজ

শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৫০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ছাত্রীকে তুলে নিতে বাঁধা দেয়ায় মাদ্রাসা সুপারকে মা’রধ’র; থানায় অভিযোগ আমতলীর নবাগত ইউএনও সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা কলাপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও শীতার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক কলাপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন কলাপাড়ায় বিধবা নারীর জমি জবরদখ’ল ও ধান কা’টা’র অভিযোগ দীর্ঘ ১৪ মাস পর মুক্তি পেলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীম আল সাইফুল সোহাগ গলাচিপা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন জিল্লুর রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাপাড়ায় শ্রমিক দলের দোয়া-মোনাজাত কলাপাড়ায় নীতিবিরুদ্ধ সকল কাজ পরিহার করতে হবে- ইউএনও কাউছার হামিদ সফল জননী মাহমুদা বেগম
কলাপাড়ায় রয়েছে নির্দিষ্ট লঞ্চ টার্মিনাল স্বমিল ঘাটে ভিড়ছে লঞ্চ

কলাপাড়ায় রয়েছে নির্দিষ্ট লঞ্চ টার্মিনাল স্বমিল ঘাটে ভিড়ছে লঞ্চ

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ 
রয়েছে নির্দিষ্ট লঞ্চ টার্মিনাল। যাত্রীদের উঠা-নামায় জন্য রয়েছে পল্টুন, বেইলি ব্রীজ। মাত্র কয়েকমাস পূর্বেই লঞ্চ যাত্রীদের সুবিধার্থে নতুনভাবে বেইলি ব্রিজ নির্মানসহ সংযোজন করা হয়েছে নতুন একটি পল্টুনের। কেবলমাত্র ঘাট ইজারাদারের খামখেয়ালিতে পটুয়াখালীর কলাপাড়ার এ লঞ্চঘাটটিতে ভিড়ছেনা অভ্যন্তরীন রুটে চলাচলকারী কোন লঞ্চ  কিংবা ট্রলার। প্রভাবশালী ইজারাদারের প্রকাশ্য চাপে লঞ্চ ভিড়াতে হচ্ছে ইজারাদারের স্বমিল ঘাটে। এতে প্রায়শ:ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনার শিকার হচ্ছে যাত্রীরা। বিষয়টি নিয়ে একাধিকবার বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ও কলাপাড়া উপজেলা প্রশাসনকে অবহিত করা হলেও প্রতিকার পায়নি সাধারন যাত্রীরা।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, কলাপাড়া পৌর শহরের বাজার স্লুইস এলাকায় নুরুল হক মুন্সির স্ব-মিল এবং ইজারাদারের রাইচ মিলের পাশেই ভিড়ছে কলাপাড়া-মৌডুবি রুটে চলাচলকারী বেশ কয়েকটি লঞ্চ। এখানেই টেবিল-চেয়ার পেতে ইজারাদারের লোকজন যাত্রীসহ পন্য পরিবহনের টোল আদায় করছে। ঘাটের পাশেই নদীর পাড় জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে গোল গাছ। রয়েছে বড় বড় গাছের স্তুপ। এরই মধ্য দিয়ে চরম ভোগান্তিসহ ঝুঁকি নিয়ে লে  ওঠা নামা করছে রাঙ্গাবালি উপজেলাসহ বিভিন্ন চরা ল থেকে শহরে আসা বিভিন্ন বয়সের কয়েক হাজার যাত্রীরা। ঝুঁকি নিয়েই পন্য পরিবহন করছে শ্রমিকরা।
কলাপাড়া-মৌডুবী রুটে চলাচলকারী এমএল রূপসী তুষার-২ লঞ্চ কেরানী আ. জব্বার বলেন, যাত্রীসহ পন্য পরিবহন এবং লঞ্চ ভিড়ানো চরম ঝুঁকিপূর্ন জেনেও ইজাদারের চাপে এখানে লঞ্চ   ভিড়াতে হচ্ছে। একই অভিযোগ এমএল রাহাত লঞ্চের কর্মচারীদের। লঞ্চ ভিড়াতে অপারগতা প্রকাশ করলে ইজারাদাররা তাদের নানা ভাবে হয়রানির বলে অভিযোগ করেনা।
মৌডুবীর লঞ্চ যাত্রী রাশেদ বলেন, ঝুঁকি নিয়ে দুরুদুরু বুকে লঞ্চ উঠলাম। নামার প্রয়োজন ছিল। কিন্তু সাহস পাচ্ছিনা। একই কথা বললেন লঞ্চ বেশ কয়েকজন যাত্রী। ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, যাত্রীদের এই ভোগান্তি নিরসনে ইজাদারের খামখেয়ালীর লাগাম টেনে ধরার ক্ষমতা কি কারো নেই!
ঘাট ইজারাদার তানভীর মুন্সী বলেন, সকল অভিযোগ মিথ্যা এবং বানোয়াট। আমি চাইলেও কর্তৃপক্ষ ঘাটে লঞ্চ ভিড়াচ্ছেনা।
পটুয়াখালী নৌ-পরিবহন কর্তৃপক্ষের সহকারী পরিচালক খাজা সাদিকুর রহমান হতাশা প্রকাশ করে বলেন, লঞ্চ কর্তৃপক্ষ ও যাত্রীদের সুবিধার্থে কয়েক লক্ষ টাকা খরচ করে কলাপাড়ার ঐতিহ্যবাহী লঞ্চ ঘাটটি নতুনভাবে সংস্কার করা হয়েছে। অথচ সেখানে দোতলা লঞ্চ ছাড়া অভ্যন্তরীন রুটের কোন লঞ্চ ভিড়ছেনা এমন অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!