বুধবার, ২৯ Jul ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় মোটরসাইকেলের ধা’ক্কায় স্কুলছাত্র আ’হ’ত কুয়াকাটায় সাংবাদিক কে এম বাচ্চুর ওপর হা’ম’লা: মা’ম’লা’য় দুই আসামি গ্রে’প্তা’র ৭২ একর খাস জমি বন্দোবস্ত কান্ডে অবশেষে কলাপাড়ার সেই ইউএনও আবু হাসনাতকে লঘুদন্ড ভূমি নিয়ে দীর্ঘ বিরোধ: আদালতের রায় গোপনের অভিযোগে সংবাদ সম্মেলন আমতলীতে জমি লিখে দিতে রাজি না হওয়ায় মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ পায়রার ৩য় কার্যনির্বাহী কমিটি গঠনঃ সভাপতি মোঃ রফিকুল, সাধারণ সম্পাদক দ্বীপ ঢালী কলাপাড়ায় চেতনানাশক স্প্রে করে ব্যবসায়ীর বাড়িতে চু-রি, নগদ টাকা ও স্বর্ণালংকার লু-ট কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় চু’রি’র অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চু-রি কলাপাড়ার ৫ শ্রমিককে ঢাকায় তিন দিন আ’ট’কে নি’র্যা’ত’নে’র অভিযোগ, আ’ট’ক-৩ আমতলীতে স্বামীর পরকিয়ার বলি স্ত্রী; হাসপাতালে মরদেহ রেখে পালালো স্বামী ও তার স্বজনরা
কলাপাড়ায় জেলা যুবলীগ নেতার ওপর সশস্ত্র হামলা; একটি দোকান ভাংচুর

কলাপাড়ায় জেলা যুবলীগ নেতার ওপর সশস্ত্র হামলা; একটি দোকান ভাংচুর

বিশেষ আপন নিউজ প্রতিবেদকঃ
পটুয়াখালী জেলা যুবলীগের সাবেক নেতা শামীমুজ্জামান কাশেমের ওপর সশস্ত্র হামলা হয়েছে। রবিবার দুপুরে পায়রা তাপ বিদ্যুত কেন্দ্র এলাকার নিশানবাড়িয়ায় এ হামলার ঘটনা ঘটে। তাকে বেধড়ক লাটিপেটা করা হয়েছে। পকেটে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। এসময় একটি দোকান ভাংচুর করা হয়। তিনি দৌড়ে একটি বাড়িতে আশ্রয় নেন। পরে কলাপাড়া থানা পুলিশ তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে চিকিৎসা করান। আহত শামীমুজ্জামান জানান, তিনি ব্যবসায়ীক কাজে ওই এলাকায় গিয়েছিলেন। স্থানীয় হেলাল মোল্লার দোকানে অবস্থান করছিলেন। এসময় ৫/৬টি মোটরসাইকেল যোগে মুখোশধারী সন্ত্রাসীরা ওইখানে গিয়ে কোন কিছু বোঝার আগেই বেধড়ক হামলা চালায়। দাবি করে একলাখ টাকা। না পেয়ে অতর্কিত হামলা চালায়। এদের হাতে রামদাসহ অস্ত্র ছিল বলে শামীমুজ্জামান জানান। কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে তিনি তাৎক্ষণিক আহতকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছেন। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। হামলাকারীদের খুঁজে বের করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!