আমতলী পৌর মেয়রের পিতা মুক্তিযোদ্ধা মোহন খলিফা ইন্তেকাল | আপন নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
আমতলী পৌর মেয়রের পিতা মুক্তিযোদ্ধা মোহন খলিফা ইন্তেকাল

আমতলী পৌর মেয়রের পিতা মুক্তিযোদ্ধা মোহন খলিফা ইন্তেকাল

আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমানের বাবা মুক্তিযোদ্ধা মোঃ মোহন খলিফা বার্ধক্যজনিত কারনে ঢাকা ইবনে সিনা হাসপাতালে সোমবার বিকেলে ইন্তেকাল করেছেন (ইন্না-… রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার আছর নামাজ বাদ আমতলী কেন্দ্রিয়  ঈদগা ময়দানে প্রায় ৫০ হাজার মুছুল্লীদের উপস্থিতি মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে এমপি এ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বরগুনা জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গির কবির,  সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব জিএম দেলওয়ার হোসেন, আমতলী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, তালতলী উপজেলা চেয়ারম্যান মোঃ রেজবি-উল কবির জোমাদ্দার, বরগুনা জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন মনোয়ার, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার ও সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন সহ বিভিন্ন পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ওই দিন সন্ধ্যায় রাষ্ট্রীয় মর্যাদায় আমতলী কেন্দ্রিয় জামে মসজিদের দক্ষিণ পাশে তার লাশ দাফন করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!