কলাপাড়ার সেই মাছ ব্যবসায়ীর রিপোর্ট দ্বিতীয়বার পজিটিভ; আরও ৮ জনের নমুনা সংগ্রহ | আপন নিউজ

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জা’ল ভোট ও গোপন কক্ষে ছবি তোলায় আ’ট’ক-৩ কলাপাড়ায় অটোরিকশার ধা’ক্কায় শ্রমিক নি’হ:ত মিঠাগঞ্জ ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার এবিএম মোশাররফ হোসেনের কলাপাড়ায় যৌথবাহিনীর অ’ভিযানে দেশীয় অ’স্ত্রসহ যুবক গ্রে’ফ’তা’র ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীর বিএনপি প্রার্থীকে সমর্থন পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে গণ অধিকার পরিষদের পূর্ণ সমর্থন পায়রা বন্দরে নির্মাণাধীন আন্দারমানিক ব্রিজে দু’র্ঘ’ট’না: নি’হ’ত ১, আ’হ’ত-৩ বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-এবিএম মোশাররফ হোসেন বরগুনা-১ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বরগুনা হবে চাঁ’দা’মুক্ত-প্রতিশ্রুতি বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লার
কলাপাড়ার সেই মাছ ব্যবসায়ীর রিপোর্ট দ্বিতীয়বার পজিটিভ; আরও ৮ জনের নমুনা সংগ্রহ

কলাপাড়ার সেই মাছ ব্যবসায়ীর রিপোর্ট দ্বিতীয়বার পজিটিভ; আরও ৮ জনের নমুনা সংগ্রহ

আপন নিউজ রিপোর্টঃ

কলাপাড়ার করোনায় আক্রান্ত সেই মাছ ব্যবসায়ীর রিপোর্ট বরিশালে দ্বিতীয়বার পজিটিভ এসেছে। শুক্রবার ইব্রাহিম প্যাদার বউ, ছেলে ও ছেলের বউ সহ ৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
এ নিয়ে কলাপাড়া উপজেলায় শুক্রবার পর্যন্ত ১৬০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে ৬০ জনের রিপোর্ট নেগেটিভ ও একজনে রিপোর্ট পজিটিভ এসেছে। বাকি রিপোর্ট আসেনি বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া এলাকার ইব্রাহিম প্যাদা (৫০) নামের এক মাছ ব্যবসায়ীর করোনা ভাইরাস সনাক্ত হয়।
এ কারণে করোনা আক্রান্ত ওই ব্যক্তির বাড়িসহ পার্শ্ববর্তী ১০টি বাড়ি লকডাউন করা হয়।
তা ছাড়া ঐ ব্যক্তির সংস্পর্শে আসা কলাপাড়া হাসপাতালের তিনজন চিকিৎসক ও চারজন সেবিকা ও সাত জন ষ্টাফ আইসোলেশনে পাঠানো হয়েছে এবং বৃহস্পতিবার তাঁদের নমুনা সংগ্রহ করে বরিশাল পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তি গত ১০ মে জ্বর, সর্দি ও কাশি নিয়ে সে কলাপাড়া হাসপতালে ভর্তি হয়। ১১ মে তাঁর নমুনা সংগ্রহ করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়। ওই ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ১২ মে দ্রুত তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। সে এখন সেখানকার করোনা ইউনিটে ভর্তি রয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!