শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ওলামা দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কলাপাড়ায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল প্রকাশ, নম্বর বণ্টন নিয়ে বিতর্ক কলাপাড়ায় জমি নিয়ে সং’ঘ’র্ষ, নারী ইউপি সদস্য হাসপাতালে; থানায় অভিযোগ কুয়াকাটায় মাছধরা ট্রলারে জলদস্যুদের হানা, ১২ জেলে আ’হ’ত, মালামাল লু’ট কলাপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, ১২ জুলাইযোদ্ধাকে সংবর্ধনা আলীপুরে ব্যবসায়ীকে কু’পি’য়ে ও পি’টি’য়ে জ’খ’মে’র মা’ম’লায় প্রধান আ’সা’মি গ্রে’প্তা’র পটুয়াখালী বন্দর নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন অন্তর কলাপাড়ায় মেগা প্রকল্পে জীবিকা সংকট: গণগবেষণা আমতলীতে কাজ শেষ না হতেই সড়ক দেবে গেছে; কাজের অনিয়মের অভিযোগ স্থানীয়দের কলাপাড়ায় মা’রধ:র, হ-ত্যাচেষ্টার অভিযোগে শ্বশুরবাড়ির ৮ জনের বি’রু’দ্ধে মা’ম’লা
কলাপাড়ায় রাখাইন ছাত্রীকে ধর্ষণ: অভিযুক্ত গ্রেফতার

কলাপাড়ায় রাখাইন ছাত্রীকে ধর্ষণ: অভিযুক্ত গ্রেফতার

রাসেল মোল্লাঃ

কলাপাড়ায় দশম শ্রেণির এক রাখাইন ছাত্রীকে মাছের আড়তে কৌশলে আটকে ধর্ষণ করে অবরুদ্ধ রাখার ১৯ ঘন্টা পরে মহিপুর থানা পুলিশ শুক্রবার রাত নয়টায় উদ্ধার করেছে। এ ঘটনায় অভিযুক্ত একমাত্র আসামি অনার্স পড়ুয়া ছাত্র আল-আমিনকে পুলিশ গ্রেফতার করেছে। মহিপুর থানায় একটি মামলা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার উদ্যোগ নেয়া হয়েছে। মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, ওই রাখাইন ছাত্রীর সঙ্গে আগে থেকেই আলআমিনের মোবাইলে যোগাযোগ ছিল। কৌশলে মোবাইলে ধারন করা তথ্য ফাঁসের ভয় দেখিয়ে বৃহস্পতিবার রাত এক টার দিকে রাখাইন ছাত্রীকে আলীপুর বন্দরের একটি মাছের আড়তে আসতে বাধ্য করা হয়। সেখানে রাত আনুমানিক দুইটার দিকে তাকে ধর্ষণ করা হয়। রাত পেরিয়ে শুক্রবার দিনভর কৌশলে রাখাইন ছাত্রীকে আড়তে আটকে রাখা হয়। করোনার কারণে খালি আড়তকে বেছে নেয় আল-আমিন। পুলিশ খবর পেয়ে রাত নয়টার দিকে ভিক্টিমকে উদ্ধার করে। গ্রেফতার করে অভিযুক্ত আল-আমিনকে। আলআমিনের বাড়ি লতাচাপলী ইউনিয়নের নাইয়রীপাড়ায়। বাবার নাম মন্নান মীর। উদ্ধার হওয়া ভিক্টিমের বাড়ি কালাচান পাড়ায়। সে মহিপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!