কলাপাড়ায় প্রতিবন্ধী-অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা ও ঈদ সামগ্রী বিতরণ | আপন নিউজ

শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় ভু’ল চিকিৎসা ও রোগীর সাথে প্র’তা’রণার অভিযোগ; তদন্তের দাবি আমতলীতে আ’গু’নে পু’ড়ে ৭টি দোকান ছা’ই; পথে বসছেন ব্যবসায়ীরা ফেইক আইডিতে অপপ্র’চারের অভিযোগে আমতলীতে জালাল ফকিরের সংবাদ সম্মেলন কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় প্রতিবন্ধী-অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা ও ঈদ সামগ্রী বিতরণ

কলাপাড়ায় প্রতিবন্ধী-অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা ও ঈদ সামগ্রী বিতরণ

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ায় করোনার দুর্যোগ মোকাবেলায় অর্ধশতাধিক প্রতিবন্ধি, অসহায়, কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা ও ঈদ সামগ্রী বিতরন করেছে পায়রা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ)। রবিবার সকাল ১১ টায় কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজ মিলানায়তনে বে-সরকারি মানব উন্নয়ন মূলক স্বেচ্ছাসেবী সমাজ কল্যান সংস্থার উদ্যোগে এসব এসব খাদ্য সামগ্রী বিতরন করা হয়। পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মহিববুর রহমান মহিব প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ওইসব খাদ্য পণ্য প্রতিবন্ধী,  অসহায়, কর্মহীন মানুষের হাতে তুলে দেন। এসময় টিয়াখালী ইউপি চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু, উপজেলা সমাজ সেবা অফিসার মিজানুর রহমান, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্যর সহকারী পিএস মোঃ তরিকুল মৃধা, পায়রা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফরিদ উদ্দিন বিপু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহিদ রিপন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সাইফুল ইসলাম রয়েল উপস্থিত  ছিলেন।
বিতরণকালে প্রতিবন্ধী, অসহায় ও কর্মহীন প্রত্যেক পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পিয়াজ, সেমাই, চিনি সাবান ও ১ টি করে মাস্ক প্রদান করা হয়।
উপজেলা সমাজ সেবা অফিসার মিজানুর রহমান বলেন, পায়রা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বাংলাদেশের সরকারি নিবন্ধন প্রাপ্ত ৫৫ হাজার মধ্যে একটি অন্যতম স্বেচ্ছাসেবি সংগঠন । সমাজসেবা অধিদপ্তর’র মহা পরিচালক মহাদয়ের অনুরোধক্রমে সমগ্র বাংলাদেশে স্বেচ্ছাসেবী সংস্থা গুলো নিজস্ব অর্থায়নে করোনা ভাইরাস দুর্যোগ মোকাবেলায় ক্ষতিগ্রস্থদের সাহয্য সহযোগীতা করে যাচ্ছে। এর’ই ধারা বাহিকতায় পিডিএফ’র উদ্যোগে আজ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে কার্যক্রমে সহোযোগীতা করায় নিজেকে ধন্য মনে করছি।
পায়রা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফরিদ উদ্দিন বিপু, জানান, করোনার দুর্যোগে আমাদের সংগঠনের স্বেচ্ছাসেবকরা প্রতিবন্ধী, অসহায়,কর্মহীন মানুষের পাশে থেকে কাজ করে যাবে এবং আমাদের এই খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!