কলাপাড়ায় ১৪ বাড়ি লকডাউন; এক ইউপি চেয়ারম্যানের নমুনা সংগ্রহ | আপন নিউজ

শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় ভু’ল চিকিৎসা ও রোগীর সাথে প্র’তা’রণার অভিযোগ; তদন্তের দাবি আমতলীতে আ’গু’নে পু’ড়ে ৭টি দোকান ছা’ই; পথে বসছেন ব্যবসায়ীরা ফেইক আইডিতে অপপ্র’চারের অভিযোগে আমতলীতে জালাল ফকিরের সংবাদ সম্মেলন কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় ১৪ বাড়ি লকডাউন; এক ইউপি চেয়ারম্যানের নমুনা সংগ্রহ

কলাপাড়ায় ১৪ বাড়ি লকডাউন; এক ইউপি চেয়ারম্যানের নমুনা সংগ্রহ

আপন নিউজ ডেস্কঃ

কলাপাড়ায় করোনার উপসর্গ নিয়ে শনিবার রাত সাড়ে ৮টায় মারা গেছেন ষাটোর্ধ অমল চন্দ্র রায়।
তিনি উপজেলার লতাচাপলী ইউনিয়নের গোড়া আমখোলা গ্রামের নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে ছিলেন। এখবর পেয়ে পুলিশ ও স্বাস্থ্য বিভাগ ওই বাড়িসহ আশপাশের ১৪ বাড়ি লকডাউন করে দিয়েছেন। মৃত ব্যক্তি জীবিত থাকাকালে সংস্পর্শে যাওয়ায় লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার মোল্লার সহ মৃত ব্যক্তি ও তার পরিবারের অপর চার সদস্যদের নমুনা রবিবার দুপুরে সংগ্রহ করা হয়েছে। মৃত ব্যক্তিকে পরিবারের কোন সদস্য কিংবা এলাকার লোকজন সৎকারে এগিয়ে না আসায় স্বাস্থ্যবিধি অনুসরন করে পুলিশ সৎকার করেছে। মহিপুর থানার ওসি মোঃ মনিরুজ্জামান এ খবর নিশ্চিত করেছেন। ইউপি চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা জানান, মৃত ব্যাক্তি ১০দিন আগে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে বাড়িতে ফেরায় বাড়িতে কোয়ারেন্টাইনে ছিলেন। অপরদিকে ঢাকার কেরানীগঞ্জ থেকে মহিপুরে ফেরার পথে পুরান মহিপুর শেখ জামাল সেতুর টোল পয়েন্টে আটকে পাঁচজনকে মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। শনিবার রাতে এদের কোয়ারেন্টাইনে নেয়া হয় বলে পুলিশ নিশ্চিত করেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!