বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
কলাপাড়ার বিধবা আকলিমার ঘরে একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি

কলাপাড়ার বিধবা আকলিমার ঘরে একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি

হাসান পারভেজঃ

কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামের বিধবা আকলিমার ঘরে একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। শ্রমজীবী নারী আকলিমা বেগমের জরাজীর্ন কুটির খানি চোখে পরতেই মনেপরে, পল্লীকবি জসিম উদ্দিনের আসমানি কবিতার দুই লাইন।
“বাড়িটি তার পাখির বাসা ভেন্না পাতার ছানি,
একটু খানি বৃষ্টি হলেই গড়িয়ে পরে পানি!
কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত্যু আলমগীরের স্ত্রী আকলিমা বেগম। গত সিজারের সময় স্বামীকে হারিয়ে জীবিকার তাগিদে যেন সংগ্রামী যুদ্ধ করে যাচ্ছেন। কখোনো নদীতে খুচুইন জাল টেনে, কখোনো নদীর তীরে ছোট ছোট খাদা কুয়া সেচকরে মাছধরে। সেই মাছ ডালায় ভাগা করে বিক্রি করেতে নেমে পরেন পাড়াগাঁয়ে। আবার কখোনো তাকে দেখাযায় ইট ভাটার কাজে। অভাবের ঘানী যেন পোড় খাইয়ে দিয়েছে আকলিমার জীবনকে। শত কষ্টের মাঝেই আকলিমা দেখেন একটি ঘর করার স্বপ্ন। কিন্তু অভাব তার সে স্বপ্ন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। আকলিমার অনুরোধে গিয়েছিলাম তার বাড়ি।আকলিমা তখন মাছধরতে রওনা। মর্মাহত মনে আকলিমা বলেন “ভাই তুমি মোগো গ্রামের সাংবাদিক। মোর দুঃখের কথাটি একটু যদি লিখতি। তা হলে মোরে কেউ একটা ঘরের ব্যবস্থা করতে।সরকারি কত ঘর মানুষে পায় বিশ হাজার ত্রিশ হাজার টাকা ঘুষ দেয়। মুই এত টাকা যোগাইবার সাধ্যনাই। মোর কষ্ট দেইখা মানুষের দয়া হইতেও পারে। ভাই দেশে দয়ার মানু আছে। তারা হয়তো যানেনা মোরা যে কষ্টে আছি। আকলিমার ব্যথিত মনের কথা গুলো আমার কাছে জ্বলন্ত সত্য। গ্রামে প্রভাবশালীদের বাড়িতে ত্রানের ঘর গুলো তার জ্বলন্ত প্রমান। কিছু প্রভাবশালীরা তাতে বর্ষার লাকড়ি ঘরের গুদাম হিসেবে ব্যবহার করছে।অথচ এ সকল আকলিমার আজ অর্থ অভাবে প্রাপ্য হিসেবে বঞ্চিত। আকলিমার সংসারে দুই মেয়ে, দুই ছেলে রয়েছে, তার মধ্যে দুই মেয়ে বিয়ে হয়ে অন্যের সংসারে এবং এক ছেলে বিয়ে করে বউর সাথে অন্য সংসার এবং ছোট্ট ছেলে রিপন (১৮) কে নিয়ে তার ভাই আলউদ্দিনের বাড়িতে বসবাস করে আসছেন।
আকলিমা আরও জানান, চলমান করোনায় সরকারের এত ত্রাণ যাচ্ছে অথচ আমার ভাগ্যে কোন ত্রাণ জোরছে না। মেম্বারের কাছে গিয়ে কয়েকবার কেঁদে এসেছি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!