শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় পূজা উদযাপন পরিষদের ৪৩ সদস্যের আহ্বায়ক কমিটি কলাপাড়ায় ওলামা দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কলাপাড়ায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল প্রকাশ, নম্বর বণ্টন নিয়ে বিতর্ক কলাপাড়ায় জমি নিয়ে সং’ঘ’র্ষ, নারী ইউপি সদস্য হাসপাতালে; থানায় অভিযোগ কুয়াকাটায় মাছধরা ট্রলারে জলদস্যুদের হানা, ১২ জেলে আ’হ’ত, মালামাল লু’ট কলাপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, ১২ জুলাইযোদ্ধাকে সংবর্ধনা আলীপুরে ব্যবসায়ীকে কু’পি’য়ে ও পি’টি’য়ে জ’খ’মে’র মা’ম’লায় প্রধান আ’সা’মি গ্রে’প্তা’র পটুয়াখালী বন্দর নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন অন্তর কলাপাড়ায় মেগা প্রকল্পে জীবিকা সংকট: গণগবেষণা
কলাপাড়ায় মোটরসাইকেলের দুর্ঘটনায় ছাত্রলীগ কর্মী নিহত; আহত-২

কলাপাড়ায় মোটরসাইকেলের দুর্ঘটনায় ছাত্রলীগ কর্মী নিহত; আহত-২

এস এম আলমগীর হোসেনঃ

কলাপাড়ায় মোটরসাইকেলের দুর্ঘটনায় ছাত্রলীগ কর্মী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে দুই জন। নিহত পৌর শহরের ইসলামপুরের সমীর পালের ছেলে তীলক (২৮)।
এছাড়াও মোটরসাইকেলে থাকা পৌর শহরের বাদুরতলী শাহজাহান ছেলে তানজিল (২৪) ও নাচনাপাড়ার মোঃ জামালের ছেলে সুমন (১৮) কে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
রবিবার রাত সাড়ে নয়টার দিকে তুলাতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, তীলক, তানজিল ও সুমন এরা তিনজন মোটরসাইকেলযোগে বাবলাতলা বাজার কালেকশন করতে যায়, বাজার কালেকশন শেষে বাড়ি ফেরার পথে তুলাতলী স্থানে মোটরসাইকেলের টায়ার বাস্ট হয়ে পুকুরে পড়ে যায়। তীলক রাস্তায় ছিটকে পড়ে এবং তানজিল ও সুমন মোটরসাইকেলের সাথে পুকুরে পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তীলক কে মৃত ঘোষণা করে এবং বাকি ওই দুইজনকে শেবাচিম হাসপাতালে পাঠিয়ে দেয়। তীলকের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!