আমতলী পৌরসভার উদ্যোগে সুপার সাইক্লোণ আম্ফান মোকাবেলায় প্রস্তুতি সভা | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
আমতলী পৌরসভার উদ্যোগে সুপার সাইক্লোণ আম্ফান মোকাবেলায় প্রস্তুতি সভা

আমতলী পৌরসভার উদ্যোগে সুপার সাইক্লোণ আম্ফান মোকাবেলায় প্রস্তুতি সভা

আমতলী প্রতিনিধিঃ
সুপার সাইক্লোণ আম্ফান মোকাবেলায় আমতলী পৌরসভার উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পৌরসভা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র  মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আলহাজ নুরুল ইসলাম মৃধা, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার,কাউন্সিলর জিএম মুসা,  রিয়াজ মৃধা,  সামসুল হক,  মোয়াজ্জেম হোসেন ফরহাদ,  মহিলা কাউন্সিলর ফরিদা ইয়াসমিন,  লিপি বিশ্বাস,  পৌর সচিব আবুল কালাম আজাদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী তরুণ কুমার ভক্ত ও হিসাব রক্ষন অফিসার নাসির উদ্দিন প্রমুখ।
আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, সাইক্লোন আম্ফান মোকাবেলায় সর্কতামুলক ব্যবস্থা, সাইক্লোণ সেল্টার প্রস্তুত করা ও শুকনো খাবারসহ সকল ব্যবস্থা নেয়া হয়েছে। মানুষ যাতে সাইক্লোণ সেল্টারে গিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে নিরাপদে থাকতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে। তিনি আরো বলেন, পৌরসভার একজন মানুষও আশ্রয়হীন থাকবে না। সকলকে নিরাপদ আশ্রয়ে আনা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!